নির্বাচন বর্জন করলেন হি‌রো আলম

০৭ জানুয়ারি ২০২৪, ০৭:৩৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
হি‌রো আলম

হি‌রো আলম © সংগৃহীত

নানা অনিয়মের অভি‌যোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আশরাফুল হো‌সেন আলম ওর‌ফে হি‌রো আলম। তি‌নি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আস‌নে বাংলা‌দেশ কং‌গ্রেসের হ‌য়ে ডাব প্রতীক নি‌য়ে নির্বাচনে অংশ নি‌য়ে‌ছি‌লেন।

আজ রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তার অফিসিয়াল ফেসবুক পে‌জে ‌এ বিষ‌য়ে এক‌টি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে লেখা হয় ‘বিভিন্ন অনিয়মের কারণে হিরো আলম এই নির্বাচন বর্জন করলেন।’

পরে আর ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ নির্বাচন বর্জনের বিষয়টি গণমাধ্যেকে নিশ্চিত করেছেন।

বগুড়া-৪ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মাঠে আছেন ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। এছাড়া বিএনপির সাবেক নেতা ডা. জিয়াউল হক মোল্লাসহ আরও চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬