যশোরের চৌগাছার ঘটনা নিয়ে বলিউডে সিনেমা

০৪ নভেম্বর ২০২৩, ০৪:১১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
‘পিপ্পা’ সিনেমার পোস্টার

‘পিপ্পা’ সিনেমার পোস্টার © সংগৃহীত

১৯৭১ সালে রণাঙ্গনে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে বাংলাদেশের মুক্তিবাহিনীর সঙ্গে অংশ নেয় ভারতীয় মিত্রবাহিনী। সেই সময় যশোরের চৌগাছার গরিবপুর এলাকায় ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়।

পিটি-৭৬ ট্যাংকসহ ভারত থেকে আসা কয়েকটি ট্যাংক ট্যাংকের কারণেই পাকিস্তানি সেনাদের শোচনীয় পরাজয় হয়। সেই সংঘটিত অবিস্মরণীয় যুদ্ধের বীরত্বগাঁথা নিয়ে বলিউডে তৈরি হয়েছে অ্যাকশন থ্রিলার ‘পিপ্পা’। 

আরও পড়ুন: জমকালো আয়োজনে চলছে ইডেন কলেজের সার্ধশতবর্ষ উদযাপন

সিনেমায় ক্যাপ্টেন বলরাম সিং মেহতা চরিত্রে অভিনয় করেছেন ইশান খাট্টার। বলরাম মেহতার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর। এছাড়া দেখা যাবে প্রিয়াংশু পেনিয়ুলি এবং সোনি রাজদানকে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী এ. আর. রাহমান। ‘পিপ্পা’ পরিচালনা করেছেন রাজা কৃষ্ণা মেনন। তন্ময় মোহন ও রবিন্দর রানধাওয়ার সঙ্গে মিলে চিত্রনাট্য লিখেছেন তিনিই। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ‘পিপ্পা’ যৌথভাবে প্রযোজনা করেছেন রনি স্ক্রুভালা (আরএসভিপি) ও সিদ্ধার্থ রয় কাপুর (রয় কাপুর ফিল্মস)। আগামী ১০ নভেম্বর সরাসরি অ্যামাজন প্রাইম ভিডিওতে এটি মুক্তি পাবে। যার মাধ্যমে ভারত-বাংলাদেশসহ বিশ্বের ২৪০টি দেশের দর্শকরা দেখতে পারবেন এই ছবি।

ট্যাগ: সিনেমা
নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬