ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দাবিতে সাংস্কৃতিক সমাবেশ

১৩ অক্টোবর ২০২৩, ০৭:৫৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
অনুষ্ঠানে শিল্পীরা নানান প্রদর্শনী উপস্থাপন করেন

অনুষ্ঠানে শিল্পীরা নানান প্রদর্শনী উপস্থাপন করেন © টিডিসি ফটো

ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দাবিতে দেশের লেখক-শিল্পী-শিক্ষক-সাংবাদিকরা সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করেছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় চিত্রপ্রদর্শনী, গান, কবিতা, অভিনয়সহ আরও একাধিক আয়োজনের মাধ্যমে ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা দাবির বিষয়টি ফুটিয়ে তোলেন শিল্পী ও বুদ্ধিজীবীরা। শুরুতেই ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের সাথে সংহতি প্রকাশ করে তারা আয়োজন শুরু করেন। সমগীতের অমল আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে শিল্পীরা নানান প্রদর্শনী উপস্থাপন করেন।

এর মধ্যে উল্লেখযোগ্য, নাটক,ব্যঙ্গচিত্র প্রদর্শন, গান, একটি ক্ষুধার্তের গল্প  শীর্ষক মাইম, কন্ঠ শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের ভোটাধিকার নিয়ে গান, তীরন্দাজ রেপার্টরি অভিনীত নাটক-ডেভেলপমেন্ট।শিমুল কুম্ভকারের একটি ভাস্কর্য এবং গণসংস্কৃতি পরিষদের রোমানের র‍্যাপ সং এছাড়াও অনেক আয়োজন। 

আয়োজকদের একজন বাকী বিল্লাহ। তিনি জানান, আমরা এই আয়োজনটা করছি কারণ এই  দেশে ফ্যাসিবাদী সরকার বিরাজ করছে। আমাদের কথা বলার স্বাধীনতা নেই,আমাদের পেটে খাবার নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই। এখানে লেখক-শিল্পী-শিক্ষক-সাংবাদিক মিলে আমরা আমাদের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার জন্য এই আয়োজন করেছি মানুষকে সচেতন করতে,আমাদের অধিকার নিশ্চিত করতে।

আয়োজকদের সাথে সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠন, গণসংসস্কৃতি পরিষদসহ একাধিক সংগঠন ও বিশেষ ব্যক্তিবর্গ।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬