নারী সেজে ফেসবুকে প্রেম, যুবক গ্রেপ্তার

২২ জানুয়ারি ২০২৬, ১২:২৭ PM
গ্রেপ্তার মো. মেহেদী হাসান জীবন

গ্রেপ্তার মো. মেহেদী হাসান জীবন © সংগৃহীত

ফেসবুকে নারী পরিচয়ে প্রেমের ফাঁদ পেতে পরে ব্ল্যাকমেলের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হবিগঞ্জে এক প্রতারক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাইবার ক্রাইম মনিটরিং সেলের সহায়তায় কুমিল্লা থেকে তাকে আটক করা হয়।
‎
‎জানা গেছে, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) হবিগঞ্জ সদর থানার অধীন এলাকার জনৈক মো. আরিফুল হক (ছদ্মনাম) থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, (Sumaiya Akter Mim) নামে একটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে এক ব্যক্তি নারী সেজে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ১ লাখ ৭১ হাজার ৯০০ টাকা হাতিয়ে নেয় প্রতারক।
‎
‎অভিযোগ পাওয়ার পর হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে প্রতারকের অবস্থান শনাক্ত করে। এর ভিত্তিতে বুধবার (২১ জানুয়ারি) হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি দল কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান জীবন নামের এক যুবককে গ্রেপ্তার করে।
‎
‎হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা করে আসছিলেন। তার মোবাইল ফোনে একাধিক ভুয়া আইডির তথ্য ও প্রতারণার প্রমাণও পাওয়া গেছে।
‎
‎ঘটনার পর ‘সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ২০২৫’ অনুসারে হবিগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে। পরে আসামিকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
‎
‎পুলিশ জানিয়েছে, অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ রোধে জেলার সব থানায় বিশেষ নজরদারি কার্যক্রম চলছে।

৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬