রুয়েট ভর্তি পরীক্ষা শেষ, ফলাফল কবে?

২২ জানুয়ারি ২০২৬, ১২:৩১ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার দুপুর ১২টায় শেষ হয়েছে। এর আগে, এদিন সকাল সাড়ে ৯টা থেকে এই পরীক্ষা শুরু হয়। 

যদিও ‘খ’ গ্রুপের অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, ইউআরপি ও আর্কিটেকচার গ্রুপের পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি মূল্যায়ন পরীক্ষা সোয়া ১২ টা থেকে সোয়া ১টা পর্যন্ত শুধুমাত্র রুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

রুয়েট সুত্রে জানা গেছে, ৬ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ। 

ভর্তি পরীক্ষায় ১৪টি বিভাগের ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ২৭৭ জন ভর্তিচ্ছু অংশ নিচ্ছেন। শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি এবারই প্রথম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীক্ষার আয়োজন করা হয়েছে।

ভর্তিচ্ছু ১৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থীদের মধ্যে রুয়েট কেন্দ্রে ৮ হাজার ৪৭৭ জন। বাকি ৯ হাজার ৮০০ জন পরীক্ষার্থী বুয়েট কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: আবারও ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীর সংঘর্ষ

এবারের পরীক্ষায় দু’টি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক-গ্রুপে রুয়েট কেন্দ্রে ৮ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী ও বুয়েট কেন্দ্রে ৯ হাজার ৮০০ জন পরীক্ষার্থী একযোগে ২২ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে রুয়েটে দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত খ-গ্রুপের ৬৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০ আসন, আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিংয়ে ৬০, আর্কিটেকচারে ৩০, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে ৩০, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩০, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ আসনসহ মোট আসন ১ হাজার ২৩০টি।

সংরক্ষিত আসন ৫টি। (বান্দরবান জেলার অধিবাসী ১টি, পার্বত্য জেলাসমূহ ও অন্যান্য এলাকার উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী ৪টি)।

জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9