আলহামদুলিল্লাহ, পরীর সিদ্ধান্তকে সম্মান জানাই: রাজ

২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
রাজ-পরী

রাজ-পরী © সংগৃহীত

ঢালিউডের আলোচিত তারকা শরীফুল রাজ ও পরীমণির বিচ্ছেদের খবর নিয়ে আলোচনা বেশ কিছুদিন ধরেই চলছে। রাজকে ডিভোর্স দিয়েছেন চিত্রনায়িকা পরী। এক আইনজীবীর মাধ্যমে ডিভোর্স পেপারে সই করেছেন তিনি। গত ১৭ সেপ্টেম্বর রাতে ডিভোর্স পেপারে সই করে পাঠিয়েছিলেন পরীমণি।

পরীমণির পক্ষ থেকে বিচ্ছেদের নোটিশ পাঠানোর পাঁচ দিন পর শুক্রবার এ বিষয়ে কথা বললেন রাজ। তিনি বলেন, আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ... তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।

রাজ বলেন, আমি  ধন্যবাদ দিতে চাই, আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে। প্রিয় শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, আমার বাচ্চার মায়ের অসম্মান এমন কোন কাজ থেকে বিরত থাকবেন আশা করি।

যদিও রাজের এমন সিদ্ধান্ত জানানোর আগেই পরীমণি জানিয়ে দিয়েছেন, এখন থেকে রাজ্যর সকল দায়-দায়িত্ব-খরচ মা হিসেবে একাই বহন করবেন তিনি। যেখানে তিনি আর কোনো অংশীদারত্ব চান না। তেমন সিদ্ধান্তের একদিন পর রাজের এমন আলাপ কতোটা আবেগ ছড়াবে পরীর মনে, সেটা বলা মুশকিল।

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরীফুল রাজ। তবে পারিবারিকভাবে ২০২২ সালের ২২ জানুয়ারি ঘরোয়াভাবে আবার তাদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে পরামর্শক নিয়োগ, আবেদন ৩০…
  • ১৮ নভেম্বর ২০২৬
সন্তানের জন্য বাঁচতে চান ২৬ বছর বয়সী রোজিনা, প্রয়োজন ৬ লাখ …
  • ১৮ নভেম্বর ২০২৬
খরাসহিষ্ণু চায়ের জিনোটাইপ শনাক্ত করলেন বাকৃবি ও বিটিআরআইয়ের…
  • ১৮ নভেম্বর ২০২৬
উৎপাদন খরচ উঠছে না কৃষকের, খুচরা বাজারে দাম চড়া
  • ১৮ নভেম্বর ২০২৬
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের শেষ দিন আজ
  • ১৮ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, দায়ী ১০ কারণ!
  • ১৮ নভেম্বর ২০২৬