আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব: সালমান মুক্তাদির

০২ মে ২০২৩, ০৭:৩৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
সালমান মুক্তাদিরের ফেসবুক পেজের এক স্টোরি

সালমান মুক্তাদিরের ফেসবুক পেজের এক স্টোরি © সংগৃহীত

ইউটিউবার, মডেল ও অভিনেতা সালমান মুক্তাদির বিয়ের ঘোষণা দিয়ে ফের আলোচনায় এসেছেন। আজ মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান লিখেছেন, ‘আমার প্রিয় স্ত্রী, আমার বাকি জীবনের সঙ্গী।’ সঙ্গে তারিখ জুড়ে দিয়েছেন ৩০ এপ্রিল ২০২৩ইং।

এদিকে সালমান নিজের বিয়ের ঘোষণা দিলেও খবরটি অনেকের বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কেউ কেউ ধারণা করছেন, এটি হয়ত নতুন কোনও মজার কনটেন্ট! এর আগে বিভিন্ন সময়ে ‘প্র্যাংক’ করে আলোচিত হয়েছেন সালমান, ফলে বিয়ের খবরটিকেও আমলে নিতে আরও খানিকটা নিশ্চিত হতে চান ভক্তরা।

স্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ করলেও তার নাম-পরিচয়— কিছুই জানাননি সালমান। তবে বিকেলে বিয়ের বিষয়টি নিশ্চিত করে দ্যা ডেইলি ক্যাম্পাসকে সালমান মুক্তাদির বলেছেন, ‘হ্যাঁ আমি বিয়ে করেছি’।

এদিকে, সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক স্টোরিতে সালমান মুক্তাদির দাবি করেন, বিয়ে করার খবরটি সঠিক। তিনি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করবেন।

স্টোরিতে সালমান মুক্তাদির লেখেন, আলহামদুলিল্লাহ। বিয়েটাই আসল। আমি এবং আমার প্রেমময় স্ত্রী আমার বাড়ির সামনের মসজিদে বিয়ে করেছি। আমরা আমাদের নতুন পরিবার এবং এর শুরু নিয়ে অত্যন্ত ব্যস্ত ছিলাম। আমরা এই বিয়েটি খুব সাধারণ রাখতে চাই এবং এ নিয়ে মিডিয়া কভারেজ বা সাক্ষাৎকার থেকে বিরত থাকতে চাই।

তিনি আরও লেখেন, যারা এমন একটি সুখী এবং বিশুদ্ধ সম্পর্কের মধ্যে কিছু বিষাক্ত এবং নেতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা করছেন, তারা কেবল অন্য মানুষের সুখ সহ্য করতে পারে না। সময় দেয়ার জন্য ধন্যবাদ।  

স্টোরির শেষে সালমান মুক্তাদির আরও লেখেন, আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব। বিদায়।

গোপালগঞ্জ নাই, বগুড়াও নাই, রংপুর বিভাগ তাই বরাবরের মতোই অবহ…
  • ২২ জুন ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরি, আবেদন ১২ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
রিজভী আহমেদের কাছে শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানালেন যু…
  • ২২ জুন ২০২৬
বিটিভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় হয়েছে ২৫৪ কো‌টি
  • ২২ জুন ২০২৬
অপরাধের গ্রাফ যেকোনো সময়ের চেয়ে এখন নিম্নমুখী : স্বরাষ্ট্রম…
  • ২২ জুন ২০২৬
শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
  • ২২ জুন ২০২৬