রিলাক্সের জন্য মদ্যপান করেছিলাম: নোবেল

০১ মে ২০২৩, ০৬:০৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
স্টেজে মদ্যপ অবস্থায় নোবেল

স্টেজে মদ্যপ অবস্থায় নোবেল © সংগৃহীত

কলকাতার রিয়্যালিটি শো ‘শো সা রে গা মা পা’ থেকে জনপ্রিয়তার শীর্ষে পৌছেছিলেন বাংলাদেশি গায়ক মাইনুল আহসান নোবেল। কিন্তু এরপর একের পর এক বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে হন চরম সমালোচিত। মাঝে সমালোচনা কিছুটা স্তিমিত হলেও এক অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় স্টেজে উঠে আবার সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।

সম্প্রতি এক স্থানীয় গনমাধ্যমে এ বিষয়ে কথা বলেছেন নোবেল। নোবেল বলেন, আমি দুই-তিনটা ক্লাবের সদস্য। মদ্যপানের জন্য আমার লিগাল লাইসেন্স রয়েছে। সেদিন আয়োজকদের পক্ষ থেকে মদ সরবারহ করা হয়েছিল। আসলে স্টেজে ওঠার আগে একটু রিলাক্সেশনের জন্য ফিল নিতে হালকা খেয়েছিলাম। তবে সেদিন আমি অতিরিক্ত মদ্যপান করিনি।

তিনি মাতাল ছিলেন না দাবি করে বলেন, সেদিন অনেকটা পথ জার্নি করে সেখানে গিয়েছিলাম। এ কারণে ডিহাইড্রেড হয়ে গিয়েছিলাম আমি। তবে বিষয়টা এমন না যে সেদিন আমি মাতাল ছিলাম। আমি এটা কাটিয়ে উঠতে পারিনি। যার ফলে আমার আচার-আচরণ বা কথায় সেখানকার হাজার হাজার শ্রোতারা ভীষণ কষ্ট পেয়েছেন। 

নোবেল আরও বলেন, তবে পরিস্থিতিটাকে যতটা খারাপভাবে মানুষ তুলে ধরেছেন, ততটা খারাপ ছিল না সেদিন। শুধুমাত্র একটা বোতল ছুড়ে মেরেছিল আমাকে। আর এমনও না যে আমি আউট অব সেন্স ছিলাম।

এসময় সবার নিকট ক্ষমা প্রার্থনা করে নোবেল বলেন, কোনোভাবে হয়ত একটা দূর্ঘটনা ঘটে গেছে। এর জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী আমি। কথা দিচ্ছি ভবিষ্যতে আর এমন ঘটবে না।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close