চঞ্চলের সঙ্গে জুটি বাঁধতে আগ্রহী শ্রীলেখা মিত্র

২৯ এপ্রিল ২০২৩, ০৮:০৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
চঞ্চলের সঙ্গে জুটি বাঁধতে আগ্রহী শ্রীলেখা মিত্র

চঞ্চলের সঙ্গে জুটি বাঁধতে আগ্রহী শ্রীলেখা মিত্র © সংগৃহীত

বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী এখন পশ্চিম বাংলায়ও তুমুল জনপ্রিয়; এবার তার সঙ্গে জুটি বেঁধে কাজ করার আগ্রহ দেখালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

সম্প্রতি কলকাতায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একসঙ্গে ছিলেন শ্রীলেখা ও চঞ্চল। ওই অনুষ্ঠানে নিজেদের একটি ছবি শ্রীলেখা সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন- ‘এই ছবিটা...কুছ কুছ হোতা হ্যায়, আমাদের একসঙ্গে দয়া করে কেউ কাস্ট কর।’

শ্রীলেখার সেই পোস্টে অনেকে মন্তব্য করেছেন। তাদের একজন লিখেছেন, ‘এমন লোভনীয় জুটি আর হয় না।’

দুজনের পোশাকের মিল নিয়ে একজন জানতে চেয়েছেন- পরিকল্পনা করেই এমন পোশাক কি না? এর জবাবে শ্রীলেখা সাফ জানিয়েছেন-‘না।’

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে এ ছবিটি শেয়ার করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

ব্যস্ত অভিনেতা চঞ্চল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন। আর অভিনেত্রী শ্রীলেখা এখন সিনেমা পরিচালায় ব্যস্ত সময় পার করছেন।

অনলাইন পোর্টাল দৈনিক শিক্ষার সম্পাদক-প্রকাশককে ১-১২তম নিবন্…
  • ১৮ নভেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ
  • ১৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে কর্মী নিয়োগ, কর্মস্থল কক্স…
  • ১৮ নভেম্বর ২০২৬
পেছাল বুয়েটের ভর্তি পরীক্ষা
  • ১৮ নভেম্বর ২০২৬
‘ধৈর্য ও সহনশীলতাকে দুর্বলতা মনে করবেন না’— গোপালগঞ্জ প্রসঙ…
  • ১৮ নভেম্বর ২০২৬
নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী পাচ্ছে ৬৫ হাজার প্রাথমিক …
  • ১৮ নভেম্বর ২০২৬