ন্যান্সির পুরস্কার চুরির ঘটনায় স্বামীসহ গৃহকর্মী কারাগারে

২৭ এপ্রিল ২০২৩, ০৬:৫৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
সংগীতশিল্পী ন্যান্সি

সংগীতশিল্পী ন্যান্সি © ফাইল ছবি

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য অলংকার চুরির মামলায় গৃহকর্মী মোছা. তাহমিনা ও তার স্বামী শাকিলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন মোছা. তাহমিনা ও তার স্বামী শাকিলকে আদালতে হাজির করে তাদের পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক ছাদেক মিয়া। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা আদালতে না আসায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আগামী ২ মে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত।

আরো পড়ুন: বিশেষ বিসিএসে প্রায় অর্ধেকই নারী, সাধারণে এগিয়ে পুরুষ প্রার্থীরা

মামলার অভিযোগ থেকে জানা যায়, তাহমিনা ও রিপা ন্যান্সির বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। শাকিল তাহমিনাকে প্রায়ই বাসা থেকে নিতে আসতেন। গত ৫ এপ্রিল তাহমিনা বাসার কাউকে না জানিয়ে চলে যায়। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যায়।

পরবর্তীতে গত ১৮ এপ্রিল ন্যান্সি দেখতে পান আলমারিতে তার দু’টি স্বর্ণের চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যবান অলংকার নেই। এ ঘটনায় ন্যান্সির ভাই শাহরিয়ার আমান সানি গুলশান থানায় মামলা করেন। মামলার তথ্য অনুযায়ী তিন লাখ ২১ হাজার টাকার মালামাল ও গহনা চুরি হয়েছ।

ট্যাগ: সংগীত
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close