বিশ্বসেরা হাফেজ তাকরিমকে নিয়ে খল অভিনেতা ডিপজলের স্ট্যাটাস

১৪ এপ্রিল ২০২৩, ১০:১৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
মনোয়ার হোসেন ডিপজল ও তাকরিম

মনোয়ার হোসেন ডিপজল ও তাকরিম © ফাইল ছবি

দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা হওয়া বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিমকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন বাংলা সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গত ৪ এপ্রিল তাকে পুরস্কার ও সম্মাননা সনদ দেয় শেখ মুহাম্মদ বিন রশিদ বিন মুহাম্মদ রশিদ আলে মাকতুম। এবার তাকে নিয়ে কথা বললেন ডিপজল। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে বলেন, ‘আল্লাহ তোমাকে আরও বড় করুক। দোয়া থাকবে।’ এ স্ট্যাটাস নজর কেড়েছে নেটিজেনদের। তাকরিমকে নিয়ে প্রশংসামূলক নানা মন্তব্য করছেন তারা।

এর আগে মাওলানা আজহারী, সংগীতশিল্পী আসিফ আকবর, বেলাল খানসহ অনেক তারকা উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাকরিমকে নিয়ে। এ অর্জনের খবরে ইতোমধ্যে সাধারণ মানুষ থেকে তারকামহলের শুভেচছা পেয়েছেন এই বালক। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান …
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাবিতে প্রথম হতে বাবার কথাই সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে
  • ১৮ নভেম্বর ২০২৬
বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি, জানাজা শেষে আবার কারাগারে ছ…
  • ১৮ নভেম্বর ২০২৬
অনলাইন পোর্টাল দৈনিক শিক্ষার সম্পাদক-প্রকাশককে ১-১২তম নিবন্…
  • ১৮ নভেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ
  • ১৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে কর্মী নিয়োগ, কর্মস্থল কক্স…
  • ১৮ নভেম্বর ২০২৬