অনন্ত জলিলকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেন বর্ষা

১৩ এপ্রিল ২০২৩, ১১:২৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
অনন্ত জলিলকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেন বর্ষা

অনন্ত জলিলকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেন বর্ষা © সংগৃহীত

চিত্রনায়ক অনন্ত জলিলকে বলিউড কিং খান শাহরুখ খানের সাথে তুলনা ভালো লাগে তার স্ত্রী-নায়িকা বর্ষার। তিনি বলেন, কিছুদিন আগে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’ মুক্তি পেল। আমি দেখেছি শাহরুখ খানের সিনেমার সঙ্গে অনন্ত জলিলের সিনেমা ‘দিন-দ্যা ডে’র তুলনা করেছে অনেকে। আমাদের দেশেও শাহরুখ খানের মতো হিরো আছে। আমরাও যাকে নিয়ে গর্ব করতে পারি।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মুক্তি অপেক্ষিত এই জুটির নতুন সিনেমা ‘কিল হিম’র টিজার মুক্তি পেয়েছে। এ উপলক্ষে এফডিসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সিনেমা নিয়ে নানা বিষয়ে কথা বলেন অনন্ত-বর্ষা।

সেখানে কথা বলেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তিনি আরো বলেন, ‘হয়তো শাহরুখ খান, সালমান খানের সঙ্গে সেভাবে তুলনা হবে না। কিন্তু মানুষ বলে। আর যারা আমাদের ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, যাদের জন্য আমাদের সিনেমা তারা আমাদের দর্শক। তারা যখন এই তুলনা করে তখন সত্যি খুব ভালো লাগে।’

Capture2

‘কিল হিম’ সিনেমায় আবারো জুটি বেঁধেছেন অনন্ত জলিল ও বর্ষা। এ সিনেমায় অভিনয়ে আছেন রুবেল, মিশা সওদাগর, কলকাতার রাহুল দেবসহ অনেকে। সিনেমাটির পরিচালক-প্রযোজক ইকবাল।

আরও পড়ুন: আজ মুক্তি পাচ্ছে সাকিবের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

এদিকে ‘কিল হিম’ ছবির শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে অনন্ত জলিল বলেছেন, ‘আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। এজন্য আমি কষ্ট করতে পারি এবং মানুষের কষ্ট বুঝতে পারি। ইকবাল ভাই আমাকে দিয়ে ছবি বানানোর সময় চিন্তা করেছে যে, উনি এত বড়লোক মানুষ, এত বড় ছবি বানায়। উনি কেমন সময়-শিডিউল দেবে! 

এজন্য শুটিংয়ের আগে আমার সঙ্গে বসেছিল। আমি বলেছি সমস্যা নেই। আমরা লাস্ট যেদিন শুটিং করলাম, সেদিন ভোর ছয়টা পর্যন্ত শুটিং করেছি। এছাড়া বগুড়ায় যে কদিন ছিলাম, প্রতিদিন সকাল ৯টা-সাড়ে ৯টা থেকে রাত তিনটা-চারটা পর্যন্তও শুটিং করেছি।’

জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
close