এবারের ঈদে উর্দু গজলও গাইবেন ড. মাহফুজুর রহমান

১২ এপ্রিল ২০২৩, ১১:৩১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM

© সংগৃহীত

এটিএন বাংলা চ্যানেলের ঈদ আয়োজনে ড. মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠান থাকবে না তা কি হয়? এবারের ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশের মিডিয়া জগতের পুরোধা এই ব্যক্তিত্ব।

এবার প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘হৃদয় তোমাকেই চায়’। এতে গজল সম্রাট ও পাকিস্তানের গজল গায়ক মেহদী হাসানের প্যায়ার ভারে দো শার্মীলে ন্যান, রাফতা রাফতাও গাইবেন তিনি। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ। এটিএন বাংলার স্টুডিওতেই গানগুলোর চিত্রায়ন সম্পন্ন হয়।

উল্লেখ্য, ড. মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’, এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি।

বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে নছিমনের সংঘর্ষ, নিহত ১
  • ২২ জুন ২০২৬
গ্রুপে চতুর্থ দলও কি নকআউটে যেতে পারে—নিয়ম কী বলছে?
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হতে মরিয়া মেসি
  • ২২ জুন ২০২৬
ভূমিকম্পের মাত্রা ৪, উৎপত্তিস্থল যে জেলায়
  • ২২ জুন ২০২৬
আসামি হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ হাসবে: আমান
  • ২২ জুন ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাস…
  • ২২ জুন ২০২৬