প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় শীর্ষে শাহরুখ

০৮ এপ্রিল ২০২৩, ১২:৫২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় শীর্ষে শাহরুখ

প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় শীর্ষে শাহরুখ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘টাইম’ থেকে প্রকাশ হয়েছে ২০২৩ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকার সংক্ষিপ্ত রূপ। যেটি প্রস্তুত করা হয়েছে পাঠকদের ভোটে। পাঠকের ভোটের ৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থান দখল করেন ৫৭ বছর বয়সী এই অভিনেতা। আর এই তালিকায় সবাইকে টপকে শীর্ষস্থান দখল করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এ তালিকায় শাহরুখের পর দ্বিতীয় স্থানে রয়েছে ইরানি নারীরা, যারা স্বাধীনতার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন স্বাস্থ্যকর্মীরা, যারা ২০২০ সাল থেকে করোনা মহামারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের ভোটের পরিমাণ২ শতাংশ।  চতুর্থ স্থানে রয়েছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের নাম। তারা ১ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। তালিকায় পাঁচ নম্বরে জায়গা হয়েছে লিওনেল মেসির। তিনি পেয়েছেন ১ দশমিক ৮ শতাংশ ভোট।

টাইম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মোট ১২ লাখ পাঠক ভোট দিয়েছেন এই জরিপে। এর মধ্যে সর্বোচ্চ ৪ শতাংশ ভোট পেয়েছেন শাহরুখ খান। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি, ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির মতো ব্যক্তিকে।

আরও পড়ুন: শ্রাবন্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

এ তালিকায় রয়েছেন মেটা-র সিইও মার্ক জাকারবার্গ, ক্রীড়া তারকা সেরেনা উইলিয়ামস, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দি সিলভা, অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়োহ'র মতো ব্যক্তিরা। আগামী ১৩ এপ্রিল ‘টাইম ১০০’র পুরো তালিকাটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে ম্যাগাজিনটি।

‘পাঠান’ সিনেমার সুবাদে শাহরুখ খান এ বছর আলোচনার কেন্দ্রে রয়েছেন। বিশ্বজুড়ে এটি বিপুল সাড়া জাগিয়েছে। বলিউডের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে হাজার কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। এছাড়া চলতি বছর তার ‘জাওয়ান’ ও ‘ডানকি’ নামে আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সূত্র: টাইমস

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close