শ্রাবন্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

০৭ এপ্রিল ২০২৩, ১০:০৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
শ্রাবন্তী চট্টোাপাধ্যায়

শ্রাবন্তী চট্টোাপাধ্যায় © ফাইল ফটো

ফের খবরের শিরোনামে  টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোাপাধ্যায়। তবে এবার তাঁর বৈবাহিক জীবন নিয়ে নয়, বরং অভিনেত্রীর সাধের জিম নিয়ে বিপাকে পড়লেন তিনি।

বছর দেড়েক আগে কোলকাতার মধ্যমগ্রামের এক মলে ‘দ্য ফিটনেস এম্পায়ার’ নামে জিম খোলার জন্য আগ্রহীদের থেকে ট্রেনিংয়ের নামে টাকা তুলেছিলেন। তবে বছর গড়ালেও জিমের দরজায় এখনও তালা ঝুলছে। টাকা দিয়েও সেই শরীরচর্চা কেন্দ্রে জিম শুরু করতে পারেননি সেখানকার বাসিন্দারা। আর তাতেই খেপে গিয়ে শ্রাবন্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তারা।

অভিযোগকারীরা থানায় জানিয়েছে, ভর্তি হওয়ার পরেই নাকি তাদের বলা হয়েছিল চার হাজার টাকার বিনিময়ে ব্যক্তিগত ট্রেনার রাখতে হবে। তারপরেই দোলের জন্য় সেই যে জিম বন্ধ হয়, আজও সেখানে ঝুলছে তালা! অভিযোগকারীরা থানায় অভিযোগপত্র জমা দিয়ে টাকা ফেরতের দাবিও করেছে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে শ্রাবন্তী জানান, যাঁরা নিজেদের নাম নথিভুক্ত করেছেন, “তাঁরা সবটা সময়মতো পেয়ে যাবেন। নিশ্চয় কোনও কারণ আছে, তার জন্যই জিমটা বন্ধ করা হয়েছে। আমি এতটাই শুট নিয়ে ব্যস্ত যে ওদিকে সময় দিতে পারছি না। কিন্তু যাঁরা টাকা দিয়েছেন, তাঁরা টাকা পেয়ে যাবেন।”

ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান …
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাবিতে প্রথম হতে বাবার কথাই সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে
  • ১৮ নভেম্বর ২০২৬
বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি, জানাজা শেষে আবার কারাগারে ছ…
  • ১৮ নভেম্বর ২০২৬
অনলাইন পোর্টাল দৈনিক শিক্ষার সম্পাদক-প্রকাশককে ১-১২তম নিবন্…
  • ১৮ নভেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ
  • ১৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে কর্মী নিয়োগ, কর্মস্থল কক্স…
  • ১৮ নভেম্বর ২০২৬