চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খানের সদস্যপদ স্থগিত

০২ এপ্রিল ২০২৩, ০৭:৩৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM

© ফাইল ছবি

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে সমিতির কার্যকরি কমিটি। আজ রবিবার শিল্পী সমিতির কার্যকারি কমিটির বেঠকে শেষে সাংবাদিকদের একথা জানান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক। তিনি জানান, পরে সমিতির উপদেষ্টা কমিটির সঙ্গে আলোচনা করে জায়েদ খানের সদস্য পদ বাতিল করা হবে। 

সাইমন সাদিক বলেন, আজ আমাদের কার্যনির্বাহী কমিটির ৯ম মিটিং হয়েছে। সেখানে একবাক্যে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, সমিতির গঠনতন্ত্রের ৭ (ক) ধারার আলোকে আমাদের সম্মানিত সদস্য জায়েদ খানের সদস্য পদ স্থগিত করা হলো।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় জায়েদ খানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কিন্তু স্থগিতাদেশের সিদ্ধান্ত এখনই চূড়ান্ত নয় বলে জানান অভিনেতা সাইমন। তিনি বলেন, আজকের সিদ্ধান্তের বিষয়টি আমাদের উপদেষ্টামণ্ডলী ও আইনজ্ঞদের সঙ্গে আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।

এদিকে সমিতির একই বৈঠকে কার্যনির্বাহী পরিষদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় সুচরিতা ও রুবেলকে। পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে ওই সিদ্ধান্ত হয় বলে সমিতির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বলা হয়েছে।

গ্রুপে চতুর্থ দলও কি নকআউটে যেতে পারে—নিয়ম কী বলছে?
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হতে মরিয়া মেসি
  • ২২ জুন ২০২৬
ভূমিকম্পের মাত্রা ৪, উৎপত্তিস্থল যে জেলায়
  • ২২ জুন ২০২৬
আসামি হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ হাসবে: আমান
  • ২২ জুন ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাস…
  • ২২ জুন ২০২৬
রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত
  • ২২ জুন ২০২৬