নামকরা এক সাংবাদিক আমার পায়ে হাত দিয়েছে: প্রভা

০২ এপ্রিল ২০২৩, ১১:৫১ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
প্রভা সাংবাদিকদের ওপর তুললেন ‘গায়ে হাত’ দেওয়ার অভিযোগ

প্রভা সাংবাদিকদের ওপর তুললেন ‘গায়ে হাত’ দেওয়ার অভিযোগ © সংগৃহীত

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজেকে আড়ালে রেখেছেন বিগত বেশ কিছু বছর ধরেই। তবে তাকে নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে চর্চার অভাব নেই। তাকে আবারও অভিনয়ে ফিরতে দেখা গেছে। সম্প্রতি লিগ্যাল নোটিশের কারণে ফের আলোচনায় এসেছেন প্রভা। এবার এক সম্মেলনে প্রভা সাংবাদিকদের ওপর তুললেন ‘গায়ে হাত’ দেওয়ার অভিযোগও। 

শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় অভিনয়শিল্পী সংঘের ইফতার পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হন প্রভা। এসময় জীবনের ঘটে যাওয়া অপ্রিতীকর কয়েকটি বিষয় নিয়ে কথা বলেন তিনি। অনেকটা বাধ্য হয়েই তিনি সাংবাদিক ভীতি এবং ‘গায়ে হাত’ দেওয়ার অভিযোগ করেন।

শুরুতেই অভিনয় শিল্পী সংঘ আয়োজিত অনুষ্ঠানে এসে ভালো লাগা কাজ করছে উল্লেখ করে প্রভা বলেন, ‘এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি গ্রেটফুল অ্যাসোসিয়েশনের কাছে।’

প্রভা বলেন, ‘ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেলে ভয় পেতাম, কারণ আম্মু জানলে বকা দেবে। এখন ফিজিক্যালি অ্যাবিউজড হলেও হজম করে ফেলি। কারণ, তারচেয়ে বড় ভয় হয় যদি জার্নালিস্ট জানতে পারে- তাহলে কী হবে! আমার জীবনে যারা (প্রেমিক) এসেছে, প্রত্যেকে যাওয়ার সময় একটা ব্লেম গেম খেলেছে। এটার মধ্যে মেন্টালি টর্চার হয়েছি, কিন্তু কাউকে কিছু মুখফুটে বলতে পারিনি। বরাবরই মনে হয়েছে বললেই যদি জার্নালিস্ট যেনে যায়?

ডিভোর্সের পেপার যখন ফাইল করি- নিয়ম অনুযায়ী আমার কিছু পাওনা থাকে। কিন্তু সেটা নিয়ে কথা বলতে ভয় করে, যদি সেটা খবরে চলে আসে। আমি সবকিছুই করতে পারতাম- সাংবাদিকরা যদি আমাকে সাপোর্ট করতো।’

প্রভার সাংবাদিক ভীতি এবং ‘গায়ে হাত’ দেওয়ার অভিযোগ

প্রভা বলেন, ‘কিছু দিন আগে আমি জানিয়েছি— আপনারা আমার সঙ্গে কথা না বলে নিউজ করবেন না। আমরাও তো চেষ্টা করি ধর্মীয় রীতি পালন করতে। যেমন রোজার সময় আমাদের মন নরম থাকে। সেই সময় প্রত্যেকেরই উচিত কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাওয়া। সেই সময় আমি এটা নিয়ে গুছিয়ে একটি স্ট্যাটাস দিই ক্ষমা চেয়ে। 

এর পরই আমার কানে আসে— নিউজ হয়ে গেছে, অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা। আমি কেন ক্ষমা চাইতে যাব? ক্ষমা তো এই সোসাইটির আমার কাছে চাওয়া উচিত বলে আমি মনে করি।’

নামকরা-এক-সাংবাদিক-আমার-পায়ে-হাত-দিয়েছে-প্রভা

সংবাদ সম্মেলনে প্রভা নিজের সঙ্গে ঘটে যাওয়া দুটি অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বললেন, ‘‘দেখেন দুইটা গল্প বলি। একটা মেকআপ রুম। যেখানে আমরা শুটিং করে রুমে ঢুকি। মেকআপ করি। এসি খাই। আপনারা আসলে বসে গল্প করি। তো এভাবে একদিন গ্রিনরুমে বসে আছি। একজন ফটোগ্রাফার ও একজন সাংবাদিক আসলো। বসতে বললাম। এরপর আমি মুখে পাউডার মেখে মেকআপের প্রস্তুতি নিচ্ছি। এরমধ্যে ক্লিক ক্লিক ক্লিক। আমি বললাম, ‘কেন ছবি তুলতেছেন?’ বলে, ‘আমি তো জার্নালিস্ট’। এটার মানে কী বলেন তো? উনি সাংবাদিক বলে আমার কোনও প্রাইভেসি নাই?’’

পরের অভিজ্ঞতাটি সম্পর্কে প্রভা বললেন, ‘‘নম্বর টু। সেদিন শুটিং শেষ করে উবার নিয়েছি। একজন সাংবাদিকও আমার সঙ্গে উঠলেন। ভাই মানুষ। বসলেন পাশে। বললেন, এয়ারপোর্টে নামায়ে দিতে। তো সিটে বসে কথা বলতে বলতে সে আমার পায়ে হাত রাখলো! বললাম, ‘তুমি আমার গায়ে হাত দিলা কেন? আমার কোনও কলিগও তো এভাবে হাত দেয় না।’ এরপর সে সরি বলেছে। নামকরা সাংবাদিক। আমি জানি, সে সরি বললেও তার ভুল রিয়েলাইজ করেনাই। সে তার ক্ষোভ প্রকাশ করেছে অন্যভাবে পরে। কিভাবে তাহলে সাংবাদিকদের সঙ্গে আন্তরিক হবো?’’

ট্যাগ: বিনোদন
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close