বীরের সঙ্গে খুনসুটি করছেন শাকিব, ভিডিও দিলেন বুবলী

৩১ মার্চ ২০২৩, ১০:৪৮ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
বীরের সঙ্গে খুনসুটি করছেন শাকিব

বীরের সঙ্গে খুনসুটি করছেন শাকিব © সংগৃহীত

গত ২৮ মার্চ ছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিন। কোন জাকঁজমক ছাড়াই ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্যদের সাথে জন্মদিন উদযাপন করেছেন এ ঢালিউড সুপারস্টার।

শাকিবের এই বিশেষ দিনটি পরিবারের সদস্য এবং দুই ছেলে আব্রাহাম খান জয় ও শেহজাদ খান বীরের সঙ্গে আলাদাভাবে কেক কেটেছেন তিনি। এসময় পাশে ছিলেন অপু বিশ্বাস এবং বুবলি দুজনেই। শাকিবের জন্মদিনে কোন ছবি প্রকাশ না করলেও বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ২টায় ফেসবুক ভেরিফায়েড পেজে শাকিবের জন্মদিন উদযাপনের ছবি প্রকাশ করেন শবনম বুবলি।

এসময় ছেলে শেহজাদ খান বীরের সাথে বাবা শাকিবের খুনসুটির একটি ভিডিও শেয়ার করেন বুবলি যা নেটিজেনদের নজর কেড়েছে। অভিনেতার জন্মদিনে তার সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছিলেন ছোট ছেলে বীর। 

৩৪ সেকেন্ডের ভিডিও প্রকাশ করে ক্যাপশনে বুবলি লিখেন ‘বাবার জন্মদিনে যখন বাবা ছেলের দুষ্ট-মিষ্টি খুনসুটি।’ ভিডিওটি প্রায় চার লাখবার দেখা হয়েছে এবং মন্তব্য পড়েছে প্রায় তিন হাজার।

 

ট্যাগ: সিনেমা
বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে নছিমনের সংঘর্ষ, নিহত ১
  • ২২ জুন ২০২৬
গ্রুপে চতুর্থ দলও কি নকআউটে যেতে পারে—নিয়ম কী বলছে?
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হতে মরিয়া মেসি
  • ২২ জুন ২০২৬
ভূমিকম্পের মাত্রা ৪, উৎপত্তিস্থল যে জেলায়
  • ২২ জুন ২০২৬
আসামি হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ হাসবে: আমান
  • ২২ জুন ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাস…
  • ২২ জুন ২০২৬