ব্যাংককের হাসপাতালে তাসনিয়া ফারিণের অস্ত্রোপচার

১৫ মার্চ ২০২৩, ১২:৫৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ AM
ব্যাংককের হাসপাতালে ফারিণের অস্ত্রোপচার

ব্যাংককের হাসপাতালে ফারিণের অস্ত্রোপচার © সংগৃহীত

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের অস্ত্রোপচার করা হয়েছে। ব্যাংককের একটি হাসপাতালে তার এ অস্ত্রোপচার হয়। মঙ্গলবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে কিছু তথ্য জানান এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামের স্টোরিতে দেখা যায় তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। কপালে ব্যান্ডেজ। মুখে মাস্ক। সঙ্গে তাসনিয়া লিখেছেন, জীবনের প্রথম অপারেশন হলো। সেটাও আবার এক অপরিচিত দেশে। সঙ্গে আমার অভিভাবকরা নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সঙ্গে আমার ছোট ভাই ছিল।

ব্যাংককে তাসনিয়া ফারিণের অস্ত্রোপচার

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তিনি হাসপাতালে রয়েছেন। কপালে ব্যান্ডেজ, মুখে মাস্ক। আর সঙ্গে লেখেন, ‌জীবনের প্রথম অপারেশন হলো। সেটাও আবার এক অপরিচিত দেশে। সঙ্গে আমার অভিভাবকরা নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সঙ্গে আমার ছোট ভাই ছিল।

জানা গেছে, ফারিণের নাকের মাঝে একটা সিস্ট হয়েছিল। সেটা অপারেশনে বাদ দেওয়া হয়েছে। এখন অনেকটাই ভালো আছেন তিনি। আগামী ১৮ মার্চ তার সেলাই কাটা হবে। তার পরই ঢাকায় ফিরবেন তিনি।

আরও পড়ুন: অপু বিশ্বাসকে কোলে নিতে গিয়ে উল্টে পড়লেন নিরব

অভিনেত্রীর শারীরিক অবস্থার সম্পর্কে  জানান, খুবই ছোট একটা অপারেশন হয়েছে। আমার নাকের মাঝে একটা সিস্ট হয়েছিল। সেটা অপারেশনে বাদ দেওয়া হয়েছে। এখন অনেকটাই ভালো আছি। অভিনেত্রী বললেন, আগামী ১৮ তারিখে আমার সেলাই কাটা হবে। আশা করছি তার পরের দিন ঢাকায় ফিরতে পারব। তাসনিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা সামাজিক মাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close