এবার দোকান উদ্বোধনে দুবাই যাচ্ছেন হিরো আলম

১০ মার্চ ২০২৩, ০৭:৪৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ AM
হিরো আলম

হিরো আলম © সংগৃহীত

দেশে বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই ডাক পান আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তবে এবার ডাক পেলেন বিদেশের মাটিতে। একটি জুয়েলারি দোকানের উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন তিনি।

আগামী ১৫ মার্চ তিনি দুবাইয়ে ওই জুয়েলারি দোকান উদ্বোধন করবেন বলে জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে এক লাইভে এসে এসব কথা বলেন তিনি।

হিরো আলম জানান, আমি আপনাদের ভালোবাসার মানুষ হিরো আলম। আমার একজন আপন মানুষ আমাকে খুব ভালোবাসেন। আগামী ১৫ মার্চ তার জুয়েলারির শুভ উদ্বোধন। বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে আরাফ ভাই বিভিন্ন স্টার নিয়ে জুয়েলারি শপ উদ্বোধন করতেছেন। হিরো আলম এবার আগামী ১৫ মার্চ দুবাই আসতেছে, জুয়েলারি শপ শুভ উদ্বোধনে। বাংলাদেশ থেকেও অনেক বড় বড় তারকা আছে। সবাই আসবেন।

আরও পড়ুন: রবি অথবা সোমবারে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল

হিরো আলম আরও জানান, আমি হিরো আলম আগামী ১৫ মার্চে আসতেছি দুবাই। দেখা হবে কথা হবে মাস্তি হবে। সবাই বলেন, খালি হিরো আলম কবে দুবাই আসবে। আর দেরি না। আগামী ১৫ মার্চ সন্ধ্যে ৭ ঘটিকায়। আমি হিরো আলম আসতেছি। শুনলে অবাক হবেন, অনেক দেশ থেকে বড় বড় তারকা আসতেছে।

সম্প্রতি উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে লড়ে বেশ আলোচনার জন্য দিয়েছেন হিরো আলম। যদিও সামান্য ভোটের ব্যবধানে নির্বাচনে পরাজিত হন তিনি। ভোটের পর নির্বাচন নিয়ে নানা অভিযোগ তোলেন তিনি। সামাজিক যোগাযোগমধ্যমে প্রায়ই আলোচনায় থাকেন এই কনটেন্ট ক্রিয়েটর।

ট্যাগ: হিরো আলম
সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল দেশকে ভয়ান…
  • ১১ এপ্রিল ২০২৬
গুম হওয়া ছাত্রনেতা রাসেলের বোন লাবনীর বিএনপির মনোনয়ন সংগ্রহ
  • ১১ এপ্রিল ২০২৬
সত্যিই কি কুকুরের পা বেঁধে কুমিরকে খেতে দেওয়া হয়েছিল?
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
close