ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইলেন পূজা চেরি

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
পূজা চেরি

পূজা চেরি © সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অল্প বয়সের ভুলের জন্য ক্ষমা চাইলেন পূজা চেরি। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকে পূজা চেরি লিখেছেন, আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।

ফেসবুক স্টাটাসের শুরুতেই তিনি লিখেছেন, আমি পূজা চেরি। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে প্রকাশ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ।

আরও পড়ুন: কলেজছাত্রীকে ধর্ষণ, পুলিশ সদস্য কারাগারে

তবে ফেসবুক পোস্টে সেই ভুলটা কি সেটা পরিষ্কার করেননি এই নায়িকা। গত এক বছর সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ছিলেন পূজা। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনে সমালোচনার মুখে পড়েন। এরপর বেশ কিছুদিন মিডিয়ার আড়ালেই ছিলেন এই নায়িকা।

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন পূজা চেরি

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে মাত্র ১৪ বছর বয়সী শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটে পূজা চেরীর। প্রতিষ্ঠানটি থেকে ‘পোড়ামন-২’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমাগুলোর মুক্তি পায়। প্রথম তিন সিনেমা দিয়ে আলোচনা তৈরি করেছিলেন পূজা চেরী। পরে জাজ কর্ণধার আবদুল আজিজের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন রটে এবং ব্যক্তিগত মনোমানিল্যের কারণে জাজ থেকে বেরিয়ে আসেন পূজা। 

ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
close