কলেজছাত্রীকে ধর্ষণ, পুলিশ সদস্য কারাগারে

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
শিবলু মিয়া

শিবলু মিয়া © সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে এক কলেছাত্রীকে ধর্ষণের মামলায় এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

কারাগারে পাঠানো ওই পুলিশ সদস্যের নাম শিবলু মিয়া (২৫)। শিবলু সিলেট পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন এবং উপজেলার দুধপাতিল গ্রামের রমিজ উল্লার ছেলে।

চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক প্রিয়তোষ জানান, রবিবার দুপুরে কনস্টেবল শিবলুকে সিলেট থেকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

তার বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন কলেজছাত্রীর বাবা। মামলার অভিযোগ পত্রে কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে দাবি করা হয়। ওই কলেজছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।

মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে ক্যারিয়ারে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙলেন মেসি
  • ২২ জুন ২০২৬
লজ্জার রেকর্ড গড়লেন মেসির
  • ২২ জুন ২০২৬
অবশেষে ইতিহাস, অসাধারণ গোলে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদা…
  • ২২ জুন ২০২৬
যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার
  • ২২ জুন ২০২৬
এবার কাছাকাছি গিয়েও ইতিহাস লেখা হলো না মেসির
  • ২২ জুন ২০২৬