এ সপ্তাহেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৬ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM

শাহরুখ খান অভিনিত পাঠান সিনেমা এ সপ্তাহেই মুক্তি পাচ্ছে বাংলাদেশে। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের পেক্ষাগৃহে প্রদর্শিত হবে বহুল আলোচিত এ সিনেমাটি। রোববার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তথ্য মন্ত্রণালয়।

এর আগে দেশের প্রেক্ষাগৃহে বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয় চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন। তাদের অনেকেই আজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা জানান, বাংলাদেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে এসব সংগঠনের দ্বিমত নেই। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে বলিউড বাদশা শাহরুখ খানের 'পাঠান' মুক্তিতে কোনো বাধা নেই। আগামী ২৪ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাচ্ছে।

প্রসঙ্গত, তুমুল সমালোচনার পর গত ২৫ জানুয়ারি 'পাঠান' ভারতে মুক্তি পেয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান। সিনেমাটি আয়ের দিক থেকে ইতোমধ্যে ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড।

ট্যাগ: সিনেমা
ব্র্যাক ব্যাংকে ইন্টার্নশিপের সুযোগ, থাকছে ১৫,০০০ টাকা মাসি…
  • ১১ এপ্রিল ২০২৬
চলতি মাসেই এম‌বিবিএস-বিডিএস নতুন বর্ষের ক্লাস
  • ১১ এপ্রিল ২০২৬
দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে, নিরাপত্তাহীনতায় ভিকট…
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
‘আমি মামলা করি না, নিজের বিচার নিজে করি’
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস
  • ১১ এপ্রিল ২০২৬
close