তসলিমার টুইটের জবাবে যা বললেন অভিষেক

২৩ ডিসেম্বর ২০২২, ০৬:১৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM

© সংগৃহীত

প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মত প্রকাশ করে থাকেন আলোচিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। নানা সময়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে তসলিমার মন্তব্য ঘিরে। বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন আর তাঁর ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে টুইট করে এবার তিনি নতুন আলোচনার জন্ম দিলেন।

অভিষেক সম্প্রতি ‘দশভি’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। এটি নিয়ে বিগ বি অমিতাভ টুইটারে লেখেন, আমার গর্ব, আমার আনন্দ তুমি। সবার উপহাসের জবাব দিয়েছ। তবে কিছু না বলেই, নিজের কাজের মাধ্যমে। তুমি সেরা ছিলে এবং থাকবে।

আরও পড়ুন: নটর ডেম কলেজ ভর্তির চূড়ান্ত ফল কাল

এরই জেরে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) টুইট করে নিজের মত প্রকাশ করেন তসলিমা। তিনি লেখেন, ‘অমিতজি সন্তানকে এতটাই ভালোবাসেন যে ভাবেন তাঁর সব ভালো গুণ, প্রতিভা ছেলের মধ্যে রয়েছে। এবং ভাবেন তাঁর পুত্রই সেরা। অভিষেক ভালো, কিন্তু অমিতাভ বচ্চনের মতো প্রতিভা তাঁর নেই।’

তসলিমার এই টুইটের পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বচ্চন। টুইটে অভিষেক লিখেছেন, ‘আপনি একেবারে ঠিক কথা বলেছেন। প্রতিভা কিংবা অন্য কোনো কিছুর দিক থেকেই তাঁর সমকক্ষ কেউ হতে পারবে না। অমিতাভ বচ্চন সর্বদাই সেরাই থাকবেন, আমি গর্বিত তাঁর ছেলে হয়ে।’

তসলিমার করা পোস্টের পর অভিষেক বচ্চনের পক্ষে রিটুইট করেন অনেকেই। অমিতাভ বচ্চনের সঙ্গে অভিষেকের তুলনা টানতেই নারাজ তাঁরা। 

এদিকে আজ শুক্রবার সকালে তসলিমা নাসরিন আরেকটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘আমি অভিষেকের নম্রতা ও বিনয়ে অভিভূত।’ অভিষেক অভিনীত ‘দশভি’ দেখা শুরু করেছেন বলেও জানান তসলিমা।

ট্যাগ: টুইটার
ইসরায়েলে আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল
  • ২১ মার্চ ২০২৬
ঈদের নামাজ শেষে পল্লবীতে এলাকাবাসীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
গৌরনদীতে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন তথ্যমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
শহীদ ওয়াসিম আকরামের পরিবারের কাছে গেল এনসিপির ঈদ উপহার
  • ২১ মার্চ ২০২৬
জাল ফেলা নিষেধ, ঈদ আনন্দ নেই মেঘনা পাড়ের শতাধিক ভাসমান জেলে…
  • ২১ মার্চ ২০২৬
দূর দেশে ঈদের অনুভূতি: ব্যস্ততার মাঝেও স্মৃতিতে রঙিন উৎসব
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence