নটর ডেম কলেজ ভর্তির চূড়ান্ত ফল কাল

২৩ ডিসেম্বর ২০২২, ০৪:০৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
নটর ডেম কলেজ

নটর ডেম কলেজ © ফাইল ছবি

আগামীকাল শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর নটর ডেম কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। কলেজের ওয়েবসাইটে (ndc.edu.bd) এ ফল পাওয়া বলে আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর আজ দিনব্যাপী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

কলেজটিতে এ বছর আসন সংখ্যা রাখা হয়েছে ৩ হাজার ২৭০টি। গত ৭ ডিসেম্বর দিবাগত রাত ১২টা থেকে ১৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ভর্তি পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন করেন। এরপর ১৭ ও ১৮ ডিসেম্বর একাধিক শিফটের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, নটর ডেম কলেজ দেশের সেরা কলেজগুলোর একটি। ক্রুশ সন্ন্যাস সংঘের ধর্মযাজকদের দ্বারা পরিচালিত কলেজটির স্নাতক শাখাও রয়েছে। দেশের উচ্চ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রীক মিশনারী প্রতিষ্ঠানগুলো নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থী নির্বাচন করে থাকে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close