শেরপুর সরকারি কলেজ

নিজের কার্ডের সঙ্গে বন্ধুদের কার্ড স্ক্যান, ডিজিটাল হাজিরায় ফাঁকি

১২ নভেম্বর ২০২৬, ০১:০৩ PM
এক শিক্ষার্থীর কাছে একাধিক আইডি কার্ড পাওয়া যায়

এক শিক্ষার্থীর কাছে একাধিক আইডি কার্ড পাওয়া যায় © সংগৃহীত

নিজের পরিচয়পত্রের সঙ্গে অনুপস্থিত বন্ধুদের আইডি কার্ডও স্ক্যান করে ডিজিটাল হাজিরায় উপস্থিত দেখানোর চেষ্টা করছেন শেরপুর সরকারি কলেজের কিছু শিক্ষার্থী। বৃহস্পতিবার একাদশ শ্রেণির ক্লাসে তদারকি করতে গিয়ে এক শিক্ষার্থীর কাছে একাধিক আইডি কার্ড পায় কলেজ প্রশাসন। পরে উদ্ধার করা হয় আরও অসংখ্য পরিচয়পত্র। এভাবে কলেজে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় উপস্থিত হচ্ছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে চালু করা ডিজিটাল হাজিরা ব্যবস্থায় ফাঁকির কৌশল শনাক্ত করেছে শেরপুর সরকারি কলেজ প্রশাসন। নিজের পরিচয়পত্রের পাশাপাশি বন্ধু-বান্ধবীদের একাধিক আইডি কার্ড স্ক্যান করে অনুপস্থিত শিক্ষার্থীদের উপস্থিত দেখানোর চেষ্টা করছিলেন কেউ কেউ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) একাদশ শ্রেণির ক্লাসে তদারকি চালিয়ে এক শিক্ষার্থীর কাছে একাধিক আইডি কার্ডসহ অসংখ্য পরিচয়পত্র পাওয়া যায়।

কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করতে কিউআর কোডভিত্তিক ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। কলেজ থেকে দেওয়া পরিচয়পত্রের কিউআর কোড স্ক্যানের মাধ্যমে প্রতিদিন শিক্ষার্থীদের উপস্থিতি নেওয়া হয়। তবে কিছু শিক্ষার্থী নিজেদের পাশাপাশি অনুপস্থিত বন্ধু-বান্ধবীদের আইডি কার্ডও সঙ্গে নিয়ে এসে স্ক্যান করছেন। এতে কলেজে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় উপস্থিত হিসেবে গণ্য হচ্ছেন অনুপস্থিত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ক্লাসে শিক্ষার্থীদের প্রকৃত উপস্থিতি যাচাই করতে গিয়ে বিষয়টি নজরে আসে কলেজ প্রশাসনের। ডিজিটাল হাজিরায় উপস্থিতির সংখ্যা ও শ্রেণিকক্ষে বাস্তবে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে গড়মিল দেখে বিভিন্ন ক্লাসে তদারকি চালানো হয়। এ সময় এক শিক্ষার্থীর কাছে নিজের কার্ডের পাশাপাশি অন্য শিক্ষার্থীদের একাধিক আইডি কার্ড পাওয়া যায়। পরে আরও অসংখ্য আইডি কার্ড উদ্ধার করা হয়। জানা গেছে, এসব কার্ডের মালিক শিক্ষার্থীদের কেউ কেউ নিজেরা কলেজে উপস্থিত না থেকে বন্ধু-বান্ধবীদের কাছে কার্ড পাঠিয়ে দিচ্ছেন।

এ বিষয়ে শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন বলেন, ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা ও ডিজিটাল হাজিরার সংখ্যার মধ্যে গরমিল দেখে বিভিন্ন শ্রেণিকক্ষে যাচাই করা হয়। এ সময় এক শিক্ষার্থীর কাছে একাধিক আইডি কার্ড পাওয়া যায়। অসংখ্য আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্নভাবে চেষ্টা চলছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর খাজা মো. জিয়াউল হক বলেন, শিক্ষার্থীদের হাজিরা নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা যাতে কলেজে স্মার্টফোন নিয়ে আসতে না পারে, সে বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। শেরপুর সরকারি কলেজকে ডিজিটালাইজড করার জন্য বহুমুখী প্রচেষ্টা চলমান রয়েছে। শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ডিজিটাল হাজিরা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে শ্রেণিকক্ষে তদারকি জোরদার করেছে কলেজ প্রশাসন। প্রযুক্তিনির্ভর হাজিরা ব্যবস্থার পাশাপাশি সরাসরি উপস্থিতি যাচাইয়ের মাধ্যমে অনিয়ম রোধে কাজ করছে প্রতিষ্ঠানটি।

১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি সাড়ে ৬ আবেদন, কোন ইউনিটে কত?
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় চট্টগ্রামের ৭ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
নিজের কার্ডের সঙ্গে বন্ধুদের কার্ড স্ক্যান, ডিজিটাল হাজিরায়…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950