কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন

১৩ নভেম্বর ২০২২, ০৩:৩৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
 আকবর

আকবর © সংগৃহীত

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’খ্যাত গায়ক আকবর আর নেই। কিডনি লিভারসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি অপারেশন করে পা কেটে ফেলা হয়েছিল তার। 

রোববার (১৩ নভেম্বর) বিকেল তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। 

কান্নাজড়িত কণ্ঠে আকবরের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, আমার আর কিছু করার নেই। আমাকে ফাঁকি দিয়ে পাখি উড়াল দিয়েছে। আমি তাকে আর ধরে রাখতে পারিনি।

এর আগে, আকবরের ফেসবুকে পোস্ট করে তার মেয়ে অথৈ লিখেছেন, আব্বু আর নেই। আকবরের মৃত্যুর খবরে শোকে ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন আকবর।

আরও পড়ুন: জাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ফুলে যাওয়া লাশ উদ্ধার

সর্বশেষ আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল গায়ককে। তবে শেষ পর্যন্ত আর ফিরলেন না তিনি। পাড়ি জমালেন না ফেরার দেশে।

ট্যাগ: বিনোদন
মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি— ঢাবিতে এসে রাষ্ট্রদূত
  • ২৩ জুন ২০২৬
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ জুন ২০২৬
ব্রাজিলের কাছে হারলেও নকআউটে যেতে পারে স্কটল্যান্ড, মিলতে হ…
  • ২৩ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড 
  • ২৩ জুন ২০২৬
মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬