কন্যা সন্তানের মা হলেন আলিয়া ভাট

০৬ নভেম্বর ২০২২, ০২:০২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
আলিয়া ভাট ও রণবীর কাপুর

আলিয়া ভাট ও রণবীর কাপুর © সংগৃহীত

কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর দম্পতি। রোববার (৬ নভেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে আলিয়া ভাট কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। খবর পিঙ্কভিলা

এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, আজ সকাল সাড়ে সাতটা নাগাদ  রণবীরের কাপুরের সঙ্গে হাসপাতালে পৌঁছান অন্তঃস্বত্ত্বা আলিয়া। সেখানেই কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।

পিঙ্কভিলা আরও জানায়, শুধু রণবীর নন, আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট এবং বেবি কাপুর, নীতু কাপুরও রয়েছেন হাসপাতালে। 

চলতি বছর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন এই জুটি। গত জুন মাসে মা হবেন এই খবর ভক্তদের জানিয়েছিলেন আলিয়া।

আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে সেমিতে পাকিস্তান।

নিজের খুশির খবর সামাজিকক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করে তিনি লিখেন, ‘আমাদের সন্তান আসছে....শীঘ্রই ’। সঙ্গে শাবক-সহ সিংহ এবং সিংহির একটি ছবিও দিয়েছিলেন অভিনেত্রী।

এ বছরই নিজের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং শেষ করেন। এরপর দেশে ফিরে বেবি বাম্প নিয়েই এক শহর থেকে অন্য শহরে দৌড়েছেন ‘ব্রহ্মাস্ত্র'র প্রচারে। 

প্রসঙ্গত পাঁচ বছর প্রেমের পর আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। রণবীরের বাসভবন বাস্তু ভবনে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া।

ট্যাগ: ভারত
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬
বেরোবিতে আর্জেন্টিনার খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়
  • ২৩ জুন ২০২৬
মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি— ঢাবিতে এসে রাষ্ট্রদূত
  • ২৩ জুন ২০২৬
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ জুন ২০২৬