কর ফাঁকির অভিযোগে ৮ বছরের জেল হতে পারে শাকিরার!

২৮ সেপ্টেম্বর ২০২২, ০১:৫২ PM
কলম্বিয়ান সংগীত তারকা শাকিরা

কলম্বিয়ান সংগীত তারকা শাকিরা © সংগৃহীত

কলম্বিয়ান সংগীত তারকা শাকিরা ১৪.৫ মিলিয়ন ইউরো (১২.৯ মিলিয়ন ডলার) পরিমাণের ট্যাক্স জালিয়াতির অভিযোগে স্পেনের একটি আদালতে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।  স্পেনের বার্সেলোনার একটি আদালত এই গায়িকাকে ছয়টি কর অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন। যদিও এখনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।
দোষী প্রমাণিত হলে স্প্যানিশ প্রসিকিউটররা এই তারকাকে আট বছরের জেল এবং ২৩.৮ মিলিয়ন ডলার জরিমানা করতে চান।

শাকিরা বলেছেন তিনি কোনো অন্যায় করেননি। বারবার নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। সম্প্রতি ‘এলে’ ম্যাগাজিনের স্প্যানিশ সংস্করণের সঙ্গে একটি সাক্ষাৎকারে শাকিরা বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমার মামলা সমর্থন করার জন্য আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে এবং ন্যায়বিচার আমার পক্ষে যাবে। ’

এর আগে শাকিরা প্রসিকিউটরদের দেওয়া একটি চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন এবং বিচারের মুখোমুখি হওয়ার পথ বেছে নিয়েছিলেন। এ ছাড়াও শাকিরার আইনি দল একটি বিবৃতিতে বলেছে যে তারা উপযুক্ত সময়ে যুক্তি উপস্থাপন করে তাদের কাজ করবে।

শাকিরার বিরুদ্ধে অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টিপাত রয়েছে ২০১২ এবং ২০১৪ সালের সময়কালে শাকিরার আবাসিক অবস্থান। প্রসিকিউটররা অভিযোগ করেন, তিনি স্পেনে বসবাস করছেন কিন্তু তাঁর বাসভবন অন্য কোথাও তালিকাভুক্ত করেছেন। জুলাই মাসে প্রসিকিউটররা একটি নথি জারি করেন। সেখানে উল্লেখ ছিল যে শাকিরা ২০১২ সালে বার্সেলোনায় একটি বাড়ি কিনেছিলেন, যা তাঁর এবং তাঁর সাবেক সঙ্গী বার্সেলোনার ফুটবলার জেরার্ড পিকের পারিবারিক বাড়ি হিসেবেই প্রতিষ্ঠিত। এদিকে শাকিরার আইনজীবীরা বলেছেন যে ২০১৪ সাল পর্যন্ত তাঁর আয়ের বেশির ভাগই আন্তর্জাতিক সফর থেকে এসেছে এবং তিনি স্পেনের বাইরে দীর্ঘ সময় ব্যয় করেছেন।  

আরও পড়ুন: রিমিক্স সংস্কৃতিকে ‘বিকৃত’ বললেন এ আর রহমান

এ প্রসঙ্গে শাকিরা ‘এলে’ ম্যাগাজিনকে বলেন, ‘স্প্যানিশ ট্যাক্স কর্তৃপক্ষ দেখেছে যে আমি একজন স্প্যানিশ নাগরিকের সাথে ডেট করেছি এবং এই বিদ্বেষেই তারা আমার অর্থের পেছনে লেগেছে। এ ছাড়া অন্য কোনো কারণ নেই। ’

শাকিরা ২০১৫ সালে করের উদ্দেশ্যে স্পেনকে তাঁর বসবাসের স্থান হিসেবে ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি ১৭.২ মিলিয়ন ইউরো ট্যাক্স প্রদান করেছেন এবং তাঁর কোনো বকেয়া ঋণ নেই। তবে ২০১৯ সালে একটি পৃথক মামলায় শাকিরার সাবেক প্রেমিক পিকেকে কর ফাঁকি দেওয়ার অপরাধে স্পেনের জাতীয় আদালত ২.১ মিলিয়ন ইউরো জরিমানা করেছিলেন। তিনি ২০০৮ থেকে ২০১০ সময়কালে কর ফাঁকি দিয়েছিলেন বলে অভিযোগ প্রমাণিত হয়েছিল।
সম্প্রতি এই তারকা জুটি বিচ্ছেদ করেছেন। তাঁদের দুটি সন্তান রয়েছে।

ট্যাগ: সাহিত্য
ঢাবি ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা প্রহরীদের …
  • ১১ নভেম্বর ২০২৬
জামালপুরে মরিচের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ কৃষক
  • ১১ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে দুপুরের খাবার চালু, যাতায়াতে …
  • ১১ নভেম্বর ২০২৬
কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, কর্মচারীকে শোকজ
  • ১১ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950