বাবা হারালেন অভিনেত্রী পিয়া জান্নাতুল

২৩ জুন ২০২৫, ০৮:৪০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:০৩ PM
পিয়া জান্নাতুল ও তার বাবা মাহমুদ হাসান চৌধুরী

পিয়া জান্নাতুল ও তার বাবা মাহমুদ হাসান চৌধুরী © সংগৃহীত

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের বাবা মাহমুদ হাসান চৌধুরী আর নেই। আজ সোমবার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন পিয়া নিজেই। তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে বাবার মৃত্যুর খবর জানানো হয়। বাবার মৃত্যু সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে জন্মস্থান খুলনার উদ্দেশে রওনা হয়েছেন পিয়া।

জানা গেছে, মাহমুদ হাসান চৌধুরীর সম্প্রতি গলব্লাডারে সমস্যা দেখা দিলে তাকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর আজ সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পিয়া জান্নাতুল ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন। এরপর র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে তার পথচলা শুরু হয় ২০০৮ সালে। তিনি দেশি-বিদেশি অনেক নামকরা ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন। ২০১২ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।

অভিনয়ের পাশাপাশি পিয়া আইন পেশার সঙ্গেও যুক্ত আছেন। বাবার মৃত্যুতে শোক প্রকাশ করছেন সহকর্মী, ভক্ত ও শোবিজ অঙ্গনের অনেকে।

ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন
  • ১২ অক্টোবর ২০২৬
যে কৌশলে কার্যালয়ে চুয়েট ভিসি, বোকা বনে গেলেন আন্দোলনকারীরা
  • ১২ অক্টোবর ২০২৬
ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬