‘আমেরিকার মদতে আক্রমণ হচ্ছে, আমার দেশ পুড়ছে’, সরব বলিউডের ইরানি অভিনেত্রী

২২ জুন ২০২৫, ০৮:৪৮ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৮:১০ AM
ইরানি অভিনেত্রী মন্দানা করিমি

ইরানি অভিনেত্রী মন্দানা করিমি © সংগৃহীত

ইরানের তিন পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। তার পরেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এই অবস্থায় নিজের দেশ নিয়ে উদ্বিগ্ন বলিউডের ইরানি অভিনেত্রী মন্দানা করিমি। গত কয়েক দিনে ইরান-ইজ়রায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি একের পর এক পোস্ট করছিলেন সমাজমাধ্যমে। এ বার সরাসরি আমেরিকা নাক গলানোয় মাতৃভূমি নিয়ে গভীর উদ্বেগে মন্দানা। একটি দীর্ঘ পোস্ট তিনি করেছেন সমাজমাধ্যমে।

মন্দানা লিখেছেন, “আমি ঠিক নেই। দেখে হয়তো মনে হচ্ছে, আমি সব কাজই করছি। কিন্তু আসলে আমি ঠিক নেই। আমি ঠিক থাকার ভান করছি মাত্র। আমার নিজের জন্য এবং পরিবারের জন্য যা করণীয়, তা আমি করছি।” ইরানি অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, “শিশুদের মৃত্যু দেখেও কী ভাবে চুপ করে থাকা যায়! শুধু প্যালেস্টাইন বা ইরানে নয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় আমেরিকার আর্থিক মদতে বিস্ফোরণ হচ্ছে। ইজ়রায়েল আক্রমণ করছে। আর সারা বিশ্ব নীরব হয়ে দেখছে!”

অভিনেত্রী এই মুহূর্তে রয়েছেন ইউরোপে। সেখানে নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটার সময়েও নিজেকে ভূতের মতো মনে হচ্ছে তার। তাই তিনি লিখেছেন, “আমার মনটা পড়ে রয়েছে আমার বাড়িতে, যেখানে আমার মা-ভাই রয়েছে। আমার ছোট ছোট ভাইপো, ভাইঝিরা আতঙ্কে দিন কাটাচ্ছে। পরের ক্ষেপণাস্ত্রটা হয়তো ওদের বাড়ির উপরেই পড়বে!”

নিজের দেশকে পুড়তে দেখে অসহায় বোধ করছেন মন্দানা করিমি। অভিনেত্রী জানিয়েছেন, ইরান বলতে তিনি সরকার, প্রশাসন বোঝেন না। তার কথায়, “ইরান বলতে সেই দেশের মানুষকেই বুঝি। আমার মায়ের হাত বুঝি। সেই ইরানের মৃত্যু হচ্ছে। আমি ঠিক নেই।”

সারা বিশ্বের কাছে মন্দানা সমর্থন দাবি করেছেন। এই অবস্থা এড়িয়ে না গিয়ে সকলকে প্রতিবাদে সরব হতে বলেছেন তিনি। এই বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে ইচ্ছুক নন বলেও জানিয়ে দিয়েছেন মন্দানা। তার কথায়, “সাহায্য করতে না পারলেও, আমাদের সম্মানটুকু রক্ষা করুন অন্তত। ইরানের সেই মানুষগুলোকে একটু সম্মান জানান, যারা চোখের সামনে দেশটাকে অদৃশ্য হয়ে যেতে দেখছেন। এটা শুধু রাজনীতি নয়। এ বড় যন্ত্রণার।”

মান্দানা করিমি একজন ইরানি অভিনেত্রী এবং মডেল যিনি ভারতে বসবাস করেন। বিশ্বজুড়ে বেশ কয়েকটি সফল মডেলিং প্রকল্পে কাজ করার পর বলিউডের সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কেয়া কুল হ্যায় হম’, ‘ভাগ জনি’, ‘রয়’। এছাড়া ‘বিগবস’-এও নজর কেড়েছিলেন মান্দানা।

সূত্র: আনন্দবাজার

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9