পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনায়’ অংশ নিতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

২২ জুন ২০২৫, ০৫:৪০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১০:১৩ PM
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি © সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়া সফরে যাচ্ছেন। আজ রবিবার (২২ জুন) তিনি মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন। আগামীকাল সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ হবে বলে জানিয়েছেন আরাগচি।

তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, ‘রাশিয়া ইরানের বন্ধু। আমরা একটি কৌশলগত অংশীদারত্ব উপভোগ করছি। সব সময় আমরা পরস্পরের সঙ্গে পরামর্শ করি এবং সমন্বয় করি।’

তিনি আরও বলেন, ‘আমি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে যাচ্ছি। আশা করছি, আমাদের পারস্পরিক সহযোগিতা আগের মতোই অব্যাহত থাকবে।’

রাশিয়া ও ইরান চলতি বছরের জানুয়ারিতে একটি ‘বিস্তৃত অংশীদারত্ব চুক্তি’ স্বাক্ষর করে, যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করে তোলে। তবে চুক্তিতে পারস্পরিক সামরিক প্রতিরক্ষার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি—অর্থাৎ, কেউ হামলার শিকার হলে অপর পক্ষকে সামরিকভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, এমন কোনো শর্ত নেই।

এই সফরের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠতা যেমন দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও মজবুত করছে, তেমনি পশ্চিমা বিশ্বের নজরও বাড়ছে এই দুই দেশের কৌশলগত অগ্রগতির দিকে।

কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬