ভিসির বিদায়ের পর প্রক্টরের পদত্যাগ চান পাবিপ্রবি শিক্ষার্থীরা, বিক্ষোভ

০৮ মার্চ ২০২২, ১২:১০ AM
পাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য এম. রোস্তম আলীর অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের রেশ কাটতে না কাটতেই এবার প্রক্টর হাসিবুর রহমানের পদত্যাগ দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। সোমবার (৭ মার্চ) দুপুরে পাবিপ্রবির প্রক্টর অফিস ঘেরাও করে বিক্ষোভ করে তারা। এ সময় তারা প্রক্টর হাসিবুর রহমানকে দুর্নীতিবাজ, অদক্ষ ও ব্যর্থ অভিহিত করে পদত্যাগ দাবিতে শ্লোগান দেয়।

শিক্ষার্থীরা জানান, প্রক্টর হাসিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের বিদায়ী বিতর্কিত উপাচার্য এম. রোস্তম আলীর সকল দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের প্রধান সহযোগী। নীতি নৈতিকতার তোয়াক্কা না করে তিনি বিশ্ববিদ্যালয়ের লুটপাটের রাজত্ব কায়েম করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ ক্রয় সংক্রান্ত দুর্নীতি ছাড়াও প্রক্টর নিজে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয় লেকের মাছ লুট করেছেন। কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা, খাবারের মান বৃদ্ধিসহ বিভিন্ন দাবির বিষয়ে ব্যবস্থা নেননি। শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগের পাশাপাশি অনিয়ম, দুর্নীতির তদন্ত ও বিচার দাবি করেন।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খায়রুল ইসলাম বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে চাকরির আবেদন করার পর চারটি পদে লিখিত পরীক্ষায় নির্বাচিত হই। কিন্তু মৌখিক পরীক্ষায় ভালো করার পরও আমার চাকরি না হওয়ায়, উপাচার্য স্যারের কাছে কারণ জানতে চেয়েছিলাম। এতে ক্ষুব্ধ হয়ে প্রক্টর হাসিবুর রহমান আমাকে ভয়ভীতি দেখিয়েছিলেন।

আরও পড়ুন: পাবিপ্রবি ভিসির শেষ কর্মদিবসে ঝাড়ু-জুতা মিছিল, থুতু নিক্ষেপ কর্মসূচি

বিক্ষুব্ধ শিক্ষার্থী সাইফুল ইসলাম, প্রান্ত, নাবিলা, নওরীন বলেন, বিদায়ী উপাচার্যের তোষামোদী ও দুর্নীতিতে সহযোগীতার পুরস্কার হিসেবে তিনি প্রক্টর পদে নিয়োগ পান। তিনি উপাচার্যের অপকর্মের নিরাপত্তা দেওয়া আর উন্নয়ন প্রকল্পে কমিশন বাণিজ্য ছাড়া গত এক বছরে কিছুই করেননি। বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা হলে ঢুকে চুরি, ছিনতাই, শিক্ষার্থীদের লাঞ্ছিত করেছে, মাদক ব্যবসায়ীদের আনাগোনা বেড়েছে।

তারা বলেন, এসব নিয়ে প্রক্টরকে বার বার অভিযোগ দিলেও ব্যবস্থা নেননি। বরং অভিযোগকারী শিক্ষার্থীদেরকেই উল্টো পুলিশে দেওয়া, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ভয় দেখিয়েছেন। আমরা এই বিতর্কিত, ব্যর্থ প্রক্টরের পদত্যাগ চাই।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাবিপ্রবির প্রক্টর হাসিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে অভিভাবকহীন। ভিসি, প্রোভিসি ও কোষাধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ সকল পদই শূন্য। এই সুযোগে একটি চক্র বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। ছাত্রদের ব্যবহার করে কতিপয় শিক্ষক নিজেদের ফায়দা লুটতে চাইছেন।

লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
চীনা দূতাবাসের উপহারকে নিজেদের যৌথ উদ্যোগ বলে প্রচার জামায়া…
  • ১৮ মার্চ ২০২৬
অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence