প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী, তালিকায় যারা

০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ PM
গোবিপ্রবির লোগো

গোবিপ্রবির লোগো © টিডিসি সম্পাদিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১০ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব শিক্ষার্থীর নাম জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে তিন বছরের জন্য সর্বমোট ৪৬৯ জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯-এর জন্য মনোনীত গোবিপ্রবির শিক্ষার্থীরা হলেন— আইন বিভাগের সুলতানা আনজুম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এস. এম. ইসমাইল, সমাজবিজ্ঞান বিভাগের রফিকুল ইসলাম এবং ইংরেজি বিভাগের সিমা রয়।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২০-এর জন্য মনোনীত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. হাফিজুর রহমান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সজল রয়, পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ হাবিবুল্লাহ আলামিন, মার্কেটিং বিভাগের তাহিরা খাতুন এবং লোকপ্রশাসন বিভাগের সাইকুলিন হুসাইন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২১-এর জন্য মনোনীত হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের পিংকি খানম।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশ ও ভালো ফলাফলে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০০৫ সাল থেকে এ পদক প্রদান করে আসছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬
‎জাবির জঙ্গলে গভীর রাতে ৩ নারীসহ ৫ বহিরাগত, পুলিশের কাছে হস…
  • ০৭ অক্টোবর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ডেকো ফুডস, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো হয়’—প্রচার অভিযানে ঘরে…
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
  • ০৭ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়…
  • ০৭ অক্টোবর ২০২৬