৭ মার্চের ভাষণ গণমানুষের মুক্তির পথ নির্দেশক: চবি উপাচার্য

০৭ মার্চ ২০২২, ০৩:০৩ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন অসীম সাহসী স্বাধীনচেতার একজন মহাপুরুষ। জাতির পিতার ৭ মার্চ এর ভাষণ শুধু বাঙালি জাতির জন্যই নয়, বিশ্বের নিপীড়িত-নির্যাতিত গণমানুষের মুক্তির পথ নির্দেশক।

সোমবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এ ভাষণে বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হবার এবং শত্রুর বিরুদ্ধে লড়াই করে জয়ী হবার সকল দিক নির্দেশনা রয়েছে। মুক্তিপাগল বাঙালি অদম্য শক্তি ও সাহস সঞ্চয় করে পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে লড়াই করে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার এবং চবি বঙ্গবন্ধু চেয়ার প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাবিপ্রবিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

এর আগে সকালে ফজরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের মসজিদসমূহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল, দুপুরে কেন্দ্রীয় মন্দিরে গীতাপাঠ ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এদিকে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য বেনু কুমার দে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় চবি প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, হলের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ইন্সটিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর প্রমুখ উপস্থিত ছিলেন।

যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদের আলোয় ঈদের গল্প: তরুণদের চোখে উৎসবের আনন্দ
  • ১৮ মার্চ ২০২৬
নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • ১৮ মার্চ ২০২৬
তারুণ্যের চোখে ঈদ: ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের বহুরঙা অনুভ…
  • ১৮ মার্চ ২০২৬
‘চাকরির বয়স ৪০ বছর, এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে আমাকে মা…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence