বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ AM
অভিনেতা নানা পাটেকার

অভিনেতা নানা পাটেকার © সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ায় নিজের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে সব প্রচেষ্টা ব্যর্থ হয়। ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকার জানান, নানা পাটেকারকে টানা ৪৫ মিনিট সিপিআর দেওয়া হলেও তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে নানা পাটেকারকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। পরে ভোর ৫টা ২০ মিনিটে তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। এ সময় তার ছেলে মালহার পাটেকার পুনেতে ছিলেন। বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পর তিনি গোয়ার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

নানা পাটেকারের মৃত্যুর ঘটনায় একটি মেডিকেল-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী তার ময়নাতদন্তও করা হবে।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন নানা পাটেকার। তার আসল নাম বিশ্বনাথ পাটেকার। তীব্র অভিনয়, শক্তিশালী সংলাপ উপস্থাপন এবং জটিল ও ব্যতিক্রমী চরিত্রকে পর্দায় জীবন্ত করে তোলার দক্ষতার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন তিনি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা ‘নাটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘অব তক ছাপ্পান’ ও ‘ইয়েশবন্ত’-এর মতো প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন।

১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় নানা পাটেকারের। এরপর ধীরে ধীরে নিজের স্বতন্ত্র অভিনয়শৈলী দিয়ে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন তিনি। বিশেষ করে ২০০০-এর দশকে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘অব তক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) ও ‘ট্যাক্সি নাম্বার ৯২১১’ (২০০৬) সিনেমায় তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম’ সিনেমায় গ্যাংস্টার উদয় শেঠির চরিত্রে অভিনয় করে নতুন করে জনপ্রিয়তা পান নানা পাটেকার। চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলায় ২০১৫ সালের ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমাতেও একই চরিত্রে দেখা যায় তাকে। এছাড়া ২০১০ সালের রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে শক্তিশালী অভিনয় ও বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে বারবার প্রমাণ করা নানা পাটেকারের মৃত্যু ভারতীয় চলচ্চিত্রে এক বড় শূন্যতা তৈরি করল।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬