শাবিপ্রবিতে ভর্তির ৪র্থ মেধাতালিকা প্রকাশ

১০ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৩ AM
শাবিপ্রবি

শাবিপ্রবি © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের চতুর্থ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি এ মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

চতুর্থ মেধাতালিকা থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের সাধারণ কোটায় ২৯৫৬- ৪১৫৫ পর্যন্ত মেধাক্রম ডাকা হয়েছে। তাছাড়া ১৪ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের সাধারণ কোটায় বিজ্ঞান থেকে ৮২১-১১২০, বাণিজ্য থেকে ২৬৪-৩৬৩ এবং মানবিক থেকে ৯৭৫-১২৭৪ পর্যন্ত মেধাক্রম ডাকা হয়েছে।

সাক্ষাৎকারে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র নিতে বলেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। তাছাড়া ভর্তি ফি ৮ হাজার ১০০ টাকা বলে জানানো হয়েছে।

তাছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত সব তথ্য শাবিপ্রবির ওয়েবসাইট (https://admission.sust.edu.bd)-এ  গিয়ে জানতে পারবেন।

‘এ’ ইউনিটের বিস্তারিত তথ্য দেখুন এখানে

‘বি’ ইউনিটের বিস্তারিত তথ্য দেখুন এখানে

দামে কমে দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি
  • ০৯ অক্টোবর ২০২৬
যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-গোলাপজল-আগরবাতি, চিরকুটে…
  • ০৯ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০৯ অক্টোবর ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দ…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে পশ্চিমবঙ্গের লেখক-চলচ্চিত্রকারদের ছবি, উপেক…
  • ০৯ অক্টোবর ২০২৬
সনদ জাল: এক প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করবে এনটিআরস…
  • ০৯ অক্টোবর ২০২৬