তীব্র সেশনজটের হতাশায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

০৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫১ PM
পল্লবী মন্ডল ও বশেমুরবিপ্রবি লোগো

পল্লবী মন্ডল ও বশেমুরবিপ্রবি লোগো © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আত্মহত্যাকারী ওই শিক্ষার্থীর নাম পল্লবী মন্ডল। পল্লবী বশেমুরবিপ্রবির অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খুলনার ডুমুরিয়া এলাকায়।

আরও পড়ুন: নিরাপদ সড়কের দাবিতে রামপুরায় শিক্ষার্থীদের অবস্থান

পল্লবীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জুবাইদুর রহমান।

পল্লবীর সহপাঠীদের সাথে যোগাযোগ করে জানা গেছে, পল্লবী চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেলেন।  বিশেষ করে বিসিএসের জন্য নিজেকে তৈরি করছিলেন। কিন্তু করোনার কারণে সৃষ্ট সেশনজটে তিনি হতাশাগ্রস্থ হয়ে পড়েন এবং এর জেরেই আত্মহত্যার পথ বেছে নেন পল্লবী।

আরও পড়ুন: দোকানদার ছাড়াই দোকান চলছে ঢাবিতে

পল্লবীর মৃত্যুর বিষয়ে গভীর শোক প্রকাশ করে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জুবাইদুর রহমান বলেন,, ‘আমি বিষয়টি পল্লবীর সহপাঠীদের কাছ থেকে জেনেছি। পল্লবী হতাশাগ্রস্থ ছিল। ইতোপূর্বে আমার সাথে পল্লবীর মা দেখা করতে এসেছিলেন এবং পল্লবীর হতাশাগ্রস্ত হয়ে পড়ার বিষয়ে অবগত করেছিলেন। আমি ওই সময়ে তাকে পরামর্শ দেই প্রয়োজনে পল্লবীকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে, কারণ বন্ধুদের সহচার্যে তার হতাশা দূর হতে পারে এবং একা থাকলে হতাশা আরও বেড়ে যাবে। এছাড়া একাডেমিক ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেই। মৃত্যু স্বাবাভিক কিন্তু তার এই অস্বাভাবিক মৃত্যু কোন ভাবেই কাম্য না।’

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬