দেশে গবেষণাধর্মী নতুন আরেকটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে

৩১ জানুয়ারি ২০২২, ০৪:৩৭ PM
ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ধারণাপত্র তৈরির জন্য ইউজিসিতে কমিটি

ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ধারণাপত্র তৈরির জন্য ইউজিসিতে কমিটি © প্রতীকী ছবি

দেশে গবেষণার সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এ পাবলিক বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য ধারণাপত্র তৈরি করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ-এর সভাপতিত্বে ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত ধারণাপত্র প্রণয়ন কমিটির প্রথম সভায় আজ সোমবার (৩১ জানুয়ারি) এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র পরিচালক প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার, ইউজিসি প্রফেসর ড. হাসিনা খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এ মামুন এবং ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এসুরেন্স বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম যুক্ত ছিলেন।

সভায় জানানো হয়, দেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্ট্রাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: ২০১৮-২০৩০’ এর পাঁচ বছর মেয়াদী অগ্রাধিকার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে দেশে একটি বিশ্বমানের ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ও ডক্টরাল ডিগ্রি প্রদান করা এবং গবেষণার বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে।

সভায় প্রফেসর বিশ্বজিৎ চন্দ বলেন, ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ধারণাপত্র তৈরির জন্য ইউজিসি একটি কমিটি গঠন করেছে। কমিটি চলতি মাসের মধ্যে ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয়ের ধারণা সম্বলিত লিখিত মতামত কমিশনে জমা দিবে। ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয় যাতে দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন অভীষ্ট ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে ইতিবাচক অবদান রাখতে পারে সেদিকে ইউজিসি নজর রাখবে।

তিনি আরও বলেন, ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন একটি পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করবে। উচ্চশিক্ষায় ফলপ্রসূ গবেষণার কোন বিকল্প নেই জানিয়ে প্রফেসর বিশ্বজিৎ চন্দ বলেন, ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে দেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণার উৎকর্ষ সাধন এবং গবেষণালব্ধ ফলাফল বিশ্বজ্ঞান ভাণ্ডারে যুক্ত হবে।

প্রসঙ্গত, সরকারি ও বেসরকারি মিলে বর্তমানে দেশে মোট ১৬০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। গত বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রীর দেওয়া লিখিত বক্তব্যে থেকে এ তথ্য পাওয়া গেছে।

ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডেন্টিস্ট পরিচয়ে রোগীর চোয়াল ভেঙে দেওয়া কর্মচারীকে অব্যাহত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরগঞ্জে চরে পশু পালন: বিপদে খামারি, মিলছে না চিকিৎসা-ভ্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9