বুয়েটের হলে করোনার হানা, আক্রান্ত ২৪

১৫ জানুয়ারি ২০২২, ১২:৩০ PM
বুয়েটে করোনা

বুয়েটে করোনা © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হলগুলোতে হানা দিয়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি হলে শনাক্ত হয়েছেন কমপক্ষে ২৪ জন শিক্ষার্থী। আজ শনিবার (১৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান।

তিনি বলেন, প্রতিটা হলেই করোনায় আক্রান্ত শিক্ষার্থী রয়েছে। এখন পর্যন্ত কতজন আক্রান্ত নির্দিষ্ট কোনো তথ্য নাই। তবে প্রতিটি হলে ২/৩ জন করে আক্রান্ত আছে। সে হিসেবে আক্রান্তের সংখ্যা ২৪ থেকে ২৫ জন হবে।

আরও পড়ুন- অনলাইনে ক্লাস শুরু বুয়েটে, খোলা থাকছে হল

আক্রান্ত শিক্ষার্থীদের হলের তত্ত্বাবধানে বাড়িতে পাঠিয়ে দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, হলে তো আসলে আলাদা করে রাখার সুযোগ নেই। কেউ পরীক্ষা করার পরও পজেটিভ হলেই তাকে আমরা বাসায় পাঠিয়ে দিচ্ছি। তিনি বলেন, পরিস্থিতি বুঝে হল বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবো আমরা।

করোনার প্রকোপ বাড়ায় আজ থেকে অনলাইনে ক্লাস চালানোর ঘোষণা দেয় কর্তৃপক্ষ। গত ১২ জানুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয় একাডেমিক কাউন্সিলের ৪৭৪ অধিবেশনে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে জুলাই-২০২১ টার্মের সকল লেভেল/টার্মের শিক্ষার্থীদের থিউরি ক্লাস, ক্লাস টেস্ট এবং ল্যাবরেটরি ক্লাস আগামী ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- মেধাতালিকা প্রকাশের সময় নিয়ে যা জানা গেল

এদিকে অনলাইনে ক্লাস চললেও আবাসিক হল খোলা রেখেছে বিশ্ববিদ্যালয়টি। স্বাস্থ্যবিধি মেনে হলে অবস্থান করার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে প্রশাসন। একই কারণে সশরীরে ক্লাস বন্ধ রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার শর্তে সশরীরে ক্লাস ও হল খোলা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্য বিশ্ববিদ্যালয়গুলোও সশরীরে ক্লাস ও পরীক্ষা চালু রাখার ঘোষণা দিয়েছে।

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9