সাত কলেজ

মেধাতালিকা প্রকাশের সময় নিয়ে যা জানা গেল

১৫ জানুয়ারি ২০২২, ১২:১৬ PM
লোগো

লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা আজ শনিবার প্রকাশ হচ্ছে না। যদিও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির দেয়া সময় অনুযায়ী শনিবার (১৫ জানুয়ারি) মেধাতালিকা প্রকাশের কথা ছিল।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ভর্তি কমিটির বেধে দেয়া সময় অনুযায়ী আ মেধাতালিকা প্রকাশের কথা থাকলেও সেটি সম্ভব হবে না। নতুন একজন ডিন নিয়োগ পাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। ফল প্রকাশের জন্য ডিন স্যারের অনুমোদন প্রয়োজন হয়।

আরও পড়ুন: সাত কলেজের মেধাতালিকা প্রস্তুত, যেকোনো সময় প্রকাশ

তিনি আরও বলেন, আগামীকাল রবিবার আমরা নতুন ডিন স্যারের কাছে ফল প্রকাশের অনুমতি চাইবো। তিনি অনুমোদন দিয়ে দিলে কাল সন্ধ্যার পর ফল প্রকাশ করা হতে পারে। তবে অনুমতি না পেলে ফল প্রকাশের সময় পেছাবে বলেও জানান তিনি।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল গত সোমবার (১০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দক্রমের ফল প্রকাশিত হবে। তবে সেদিনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিয়ে দোটানায় আয়োজক কমিটি

তথ্যমতে, গত ৫ ডিসেম্বর থেকে সাত কলেজের বিজ্ঞান অনুষদ, বাণিজ্য অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজ ও বিষয় পছন্দ কার্যক্রম শুরু হয়েছে। পরে ২০ ডিসেম্বর এ প্রক্রিয়া শেষ হয়।

এর আগে, গত বছরের ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদে পাশের হার প্রায় ৭৩ শতাংশ, বিজ্ঞান অনুষদে পাশের হার ৫৭.৭০ শতাংশ ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে পাশের হার ৬৭.৯ শতাংশ।

‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল হবে বাংলাদেশ: স্…
  • ১৩ জুলাই ২০২৬
অতিবৃষ্টির হাত থেকে বাঁচতে যে দোয়া করতেন মহানবী (স.)
  • ১৩ জুলাই ২০২৬
স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন ১ আগস্ট পর্যন্ত
  • ১৩ জুলাই ২০২৬
সরকারি হলো আরও এক স্কুল
  • ১৩ জুলাই ২০২৬
কমিউনিটি ক্লিনিকে ৫৪০ পদ শূন্য, সরঞ্জাম দেবে জাইকা: স্বাস্থ…
  • ১৩ জুলাই ২০২৬
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশেরও বেশি নেন না কোনো চিক…
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence