হাবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত

০৩ জানুয়ারি ২০২২, ০৪:১৬ PM
আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত

আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত © টিডিসি ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষে আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ড্রয়িং পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ ও টিএসসির ৫ম তলায় উক্ত ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১১টায় পরীক্ষার হল পরিদর্শন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। হাবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত।

এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাজ্জাত হোসেন সরকার, প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান এটিএম শাহরিয়ার, সহকারি প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারি পরিচালকসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। 

আরো পড়ুনঃ কেন্দ্রের অনিচ্ছায় আটকে আছে হল সম্মেলন

এছাড়াও সোমবার অডিটোরিয়াম-২ এ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেধাতালিকাভুক্ত কোটায় নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে ১২১ জনের মধ্যে ৬৫ জন শিক্ষার্থী রিপোর্ট করেছে বলে জানায় ভর্তি কমিটি। মঙ্গলবার (৪ জানুয়ারি ) অপেক্ষমান তালিকার রিপোর্টিং কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, হাবিপ্রবির আর্কিটেকচার বিভাগে ৩৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬