জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্ধনা

১১ অক্টোবর ২০২৬, ১২:৪১ AM , আপডেট: ১১ অক্টোবর ২০২৬, ০২:২২ AM
সংবর্ধনার জন্য কেনা গরু

সংবর্ধনার জন্য কেনা গরু © টিডিসি

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম ও অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানাকে সংবর্ধনা দিয়েছে প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে দুইটি গরু জবাই করে আপ্যায়নের আয়োজন করেন আয়োজকেরা।
‎
শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অতিথিদের আপ্যায়নের আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকসুর সাবেক সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ও প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের আহ্বায়ক আব্দুল আওয়াল মোল্লা।
‎
‎অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জসিম উদ্দিন, শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি ও সাঈদ ভূঁইয়ান,রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিকসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা। তবে সংবর্ধনা অনুষ্ঠানে ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেননি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।

সংবর্ধনা অনুষ্ঠান


‎
‎অনুষ্ঠান সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) কে এম রাশেদুল হাসান মাসুম বলেন, ‘অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে কিছু ছোটখাটো ভুলত্রুটি থাকলেও সামগ্রিকভাবে ভালো হয়েছে। সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সময়ে ছাত্রদলের দায়িত্বে থাকা নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১৯৮২ সালের ছাত্রদলের প্রথম সভাপতিও অনুষ্ঠানে এসেছিলেন।’
‎
‎নবনিযুক্ত উপাচার্যের বিষয়ে তিনি বলেন, ‘অনুষ্ঠানে নতুন দায়িত্বে থাকা ভিসি স্যারের ইতিবাচক মানসিকতা লক্ষ্য করেছি। তবে এখনই তাঁর মূল্যায়ন করার সময় আসেনি।এছাড়াও আয়োজনে সহযোগিতা চাওয়া হলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। আয়োজনের বাকি অর্থ কীভাবে সংগ্রহ করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানি না।’

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬