শাবিপ্রবির শীতকালীন ছুটির সূচিতে পরিবর্তন

১৯ নভেম্বর ২০১৯, ০১:৪০ PM

© ফাইল ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শীতকালীন ছুটির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছেন। আসন্ন শাবিপ্রবির তৃতীয় সমাবর্তনের পূর্ণাঙ্গ প্রস্তুতি ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার জন্য এ পরিবর্তন করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, একাডেমিক ক্যালেন্ডারে শীতকালীন ছুটির সময়সূচি ছিল ১৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে তা পরিবর্তন করে আগামী ৫ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

শাবিপ্রবির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় বয়স্ক সাবেক ছাত্রদের রাজনীতিতে পুনর্বাসন কেন্…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধাকে থাপ্পড় দিতে দিতে বের করে দিলেন বিএনপি নেতা, ভ…
  • ০৫ আগস্ট ২০২৬
গাজীপুরে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন
  • ০৫ আগস্ট ২০২৬
যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোন ডকুমেন্টারি না
  • ০৫ আগস্ট ২০২৬
বিশ্বকাপে রূপকথা গড়া কেপ ভার্দের কোচ এবার মরক্কোর ক্লাবে
  • ০৫ আগস্ট ২০২৬
কনটেন্ট  ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা 
  • ০৫ আগস্ট ২০২৬