আবরার হত্যার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ

০৯ অক্টোবর ২০১৯, ০৯:২১ AM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানবন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসব কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, একটি স্বাধীন দেশে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটনা হতাশাজনক। দেশে নির্দিষ্ট আইন থাকা স্বত্ত্বেও এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড দেশের ছাত্র সমাজ মেনে নেবে না, প্রয়োজনে আরও কঠোর আন্দোলন কর্মসূচী গ্রহণ করা হবে।

সেইসাথে অবিলম্বে আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

এসএসসি পরীক্ষার্থীরা মায়ের চিঠিও সঙ্গে নিতে পারবেন না: শিক্…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে পকেট ভারী ট্রাম্পের দুই ছেলের
  • ০৪ এপ্রিল ২০২৬
কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতুন রাজকীয় পুরস…
  • ০৪ এপ্রিল ২০২৬
ছুটির দিনে নারীকে নিজ কার্যালয়ে ডেকে ধর্ষণ, প্রাণিসম্পদ কর্…
  • ০৪ এপ্রিল ২০২৬
ভারতকে হারিয়ে সন্ধ্যায় ট্রফি নিয়ে দেশে ফিরছে সাফজয়ীরা, প্রস…
  • ০৪ এপ্রিল ২০২৬
গাজীপুরে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, মা-ছেলের মৃত্…
  • ০৪ এপ্রিল ২০২৬