গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গেল দুর্বৃত্তরা

২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ AM
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রধান ফটক

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রধান ফটক © সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় রাতে শিক্ষার্থীদের যাতায়াত ছিল। 

প্রত্যক্ষদর্শী বাংলা বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান জানান, হঠাৎ দুটি মোটরসাইকেলে করে চার–পাঁচজন দুর্বৃত্ত এসে ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছোটাছুটি শুরু করেন। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ধোঁয়া ও আগুনের ফুলকি দেখা যায় এবং ককটেলের অংশবিশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান বলেন, ‘ঘটনার পরপরই আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে এলাকা ঘিরে রেখেছে এবং আলামত সংগ্রহ করেছে। এটি অত্যন্ত উদ্বেগজনক। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।’

গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ককটেলের অংশবিশেষ জব্দ করেছে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, কারা এবং কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬
সোনার জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের কপালে ব্রোঞ্জও জুটল না
  • ০৩ অক্টোবর ২০২৬