বিএনপির একটি কমিটি বিলুপ্ত, আরও ১২ নেতা বহিষ্কার

২৭ জানুয়ারি ২০২৬, ১১:৩০ AM
বিএনপি

বিএনপি © ফাইল ছবি

কুমিল্লা উত্তর জেলার অধীন চান্দিনা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে দলটি। একইসঙ্গে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় ১২ নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুমিল্লা উত্তর জেলাধীন চান্দিনা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। যথাশিগগিরই চান্দিনা উপজেলা বিএনপি কমিটি ঘোষণা করা হবে।

আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. মুসফিকুর রহমান, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুর রহমান খায়রুল ও মো. জালাল উদ্দীন; নড়াইল জেলাধীন সদর থানার সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম পলাশ, সদর পৌর কমিটির সভাপতি মো. তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলার সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু ও লোহাগড়া উপজেলার সভাপতি মো. আহাদুজ্জামান বাটুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

আরও পড়ুন: একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হাত দিচ্ছে: জামায়াত আমির

অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য বাগেরহাট জেলাধীন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9