লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রী নিহত

২৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ AM
নিহত স্কুলছাত্রী আফিয়ার মরদেহ

নিহত স্কুলছাত্রী আফিয়ার মরদেহ © টিডিসি

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের এলজিইডি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফিয়া (৯) শহরের কাকলী শিশু অঙ্গন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং শহরের মজুপুর এলাকার মদিনা কলোনির বাসিন্দা আক্তার হোসেনের মেয়ে।

স্থানীয়ভাবে জানা গেছে, অটোরিকশাযোগে স্কুলে যাচ্ছিল আফিয়া। ঘটনাস্থলে পৌঁছাতেই একটি ড্রাম ট্রাকের সঙ্গে  অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই  গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ সময় দুর্ঘটনায় আহত হন অটোরিকশা চালক আবদুল জলিল রাজু। আহত জলিলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় একজনের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950