পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে তালা শিক্ষার্থীদের

২৭ জানুয়ারি ২০২৬, ০৯:১০ AM
পবিপ্রবির বিজয়-২৪ হলে প্রভোস্ট অফিসে তালা দিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা

পবিপ্রবির বিজয়-২৪ হলে প্রভোস্ট অফিসে তালা দিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলে দীর্ঘদিন ধরে কক্ষ বরাদ্দ না পাওয়ায় প্রতিবাদে প্রভোস্ট অফিসে তালা দিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে হলটির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গণরুমে অবস্থানরত শিক্ষার্থীরা এ আন্দোলনে অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, ২০২৫ সালের জুলাই মাস থেকে আলাদা কক্ষ দেওয়ার আশ্বাস পেয়েও তা এখনো বাস্তবায়ন হয়নি। চার বছরের শিক্ষা জীবনের প্রায় দেড় বছর তারা গণরুমে কাটাতে বাধ্য হচ্ছেন। এতে পড়াশোনা এবং স্বাভাবিক ছাত্রজীবন দুটোই ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, সাড়ে ৭ শতাংশ উত্তীর্ণ

ঘটনার সময় উপস্থিত ছিলেন বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মাসুদুর রহমান, সহকারী প্রভোস্ট মো. ফয়সাল ও মো. মোতাসিম। প্রভোস্ট বলেন, হল প্রশাসন শুরু থেকেই রুম সংকট নিরসনে কাজ করে যাচ্ছে। আজই শিক্ষার্থীদের জন্য দুটি কক্ষের ব্যবস্থা করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী রবিবারের মধ্যে বাকি শিক্ষার্থীদেরও কক্ষে ওঠার ব্যবস্থা সম্পন্ন হবে। 

পরবর্তীতে শিক্ষার্থীরা প্রভোস্টের আশ্বাসে তালা খুলে আন্দোলন  স্থগিত করেন। শুধুমাত্র কক্ষ বরাদ্দ না পাওয়াকেই কেন্দ্র করে শিক্ষার্থীরা এ আন্দোলনে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন।

অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬