পবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক মো. জহুরুল হক

০৭ জানুয়ারি ২০২৬, ০৭:০০ PM
কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক মো. জহুরুল হক

কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক মো. জহুরুল হক © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. জহুরুল হক।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, বর্তমান ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেনকে অব্যাহতি প্রদানপূর্বক বিধি মোতাবেক কৃষি অনুষদের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে অধ্যাপক মো. জহুরুল হককে ডিন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। পাশাপাশি কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো সময় এ আদেশ সংশোধন বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেছে।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬